Haldia : প্রভাবশালী নেতার আত্মীয়, হলদিয়া উন্নয়ন পর্ষদের আড়ালে জাল এনওসির কারবার, সাসপেন্ড অভিযুক্ত ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Haldia : প্রভাবশালী নেতার আত্মীয়, হলদিয়া উন্নয়ন পর্ষদের আড়ালে জাল এনওসির কারবার, সাসপেন্ড অভিযুক্ত !

নিউজবাংলা, হলদিয়া : সরকারি সিলমোহর ব্যবহার করে জাল এনওসি (অনাপত্তিপত্র) তৈরির রমরমা কারবার! জমি ‘কনভার্সন’ বা শ্রেণি পরিবর্তনের এই বড়সড় দুর্নীতির হদিশ মিলল খোদ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি (এইচডিএ)-র অন্দরে। 
এই ঘটনায় (Haldia) জড়িত থ…



নিউজবাংলা, হলদিয়া : সরকারি সিলমোহর ব্যবহার করে জাল এনওসি (অনাপত্তিপত্র) তৈরির রমরমা কারবার! জমি ‘কনভার্সন’ বা শ্রেণি পরিবর্তনের এই বড়সড় দুর্নীতির হদিশ মিলল খোদ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি (এইচডিএ)-র অন্দরে। 

এই ঘটনায় (Haldia) জড়িত থাকার অভিযোগে সংস্থার সার্ভেয়ার শঙ্কর চক্রবর্তীকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছেন এইচডিএ-র চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বৈভব চৌধুরী। অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

অভিযোগ, এইচডিএ ভবনের গা ঘেঁষেই একটি আলাদা ঘর ভাড়া নিয়েছিলেন শঙ্কর। সেখানে কম্পিউটার ও প্রিন্টারের সাহায্যে ভুয়ো এনওসি তৈরি করা হতো। সরকারি স্ট্যাম্প ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলত লক্ষ লক্ষ টাকার লেনদেন।

এই দুর্নীতির জেরে কোটি টাকারও বেশি রাজস্ব খুইয়েছে সরকার। স্থানীয় সূত্রে খবর, সুতাহাটার কয়েকটি জমি রূপান্তরের মামলার কাগজ খতিয়ে দেখতে গিয়েই প্রথম সন্দেহ দানা বাঁধে। দেখা যায়, এইচডিএ-র নাম করে যে অনাপত্তিপত্র জমা দেওয়া হয়েছে, তা আদতে জাল।

আরও পড়ুন : WBSIR2026 : আজ শেষ দিন, কলকাতা থেকে কার্শিয়াং ২২ লক্ষের শুনানি বাকি !

অভিযুক্ত শঙ্কর চক্রবর্তীর বাড়ি কাঁথির দুরমুঠ এলাকায়। তিনি পূর্ব মেদিনীপুর জেলার প্রথম সারির এক দাপুটে নেতার আত্মীয় বলে পরিচিত। তবে ওই নেতা তৃণমূলের নয় বলেই খবর। প্রশাসনিক মহলের একাংশের প্রশ্ন, কোন জাদুবলে দীর্ঘ দিন ধরে অফিসের নাকের ডগায় এমন সমান্তরাল ‘দুর্নীতি অফিস’ চালিয়ে যাচ্ছিলেন তিনি? 

কোনও প্রভাবশালী মাথার হাত না থাকলে এমন সাহস পাওয়া কার্যত অসম্ভব বলে মনে করছেন অনেকে। এইচডিএ-র চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানান, "আমাদের অফিসের কর্মী হয়েও তিনি বাইরে আলাদা ঘর নিয়ে কাজ করতেন। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, ঘরটি সিল করে দেওয়া হয়েছে।"

আরও পড়ুন : WB Assembly Election 2026 : ছাব্বিশের বিধানসভা ভোট কি এক দফাতেই? কমিশন সূত্রে বড় খবর, প্রস্তুত সিইও দফতর !

বর্তমানে অতিরিক্ত জেলাশাসক (ভূমি) বৈভব চৌধুরী এইচডিএ-র অস্থায়ী সিইও পদে রয়েছেন। ভূমি দফতরে আসা কয়েকটি আবেদনের সঙ্গে যুক্ত এনওসি নিয়ে খটকা লাগায় তিনি ব্যক্তিগতভাবে অনুসন্ধান শুরু করেন। তাতেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার তিনি জানিয়েছেন, অভিযুক্তের ব্যবহৃত ঘর থেকে বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও এই ধরণের অভিযোগ উঠেছিল। এখন প্রশাসনের এই কড়া পদক্ষেপে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে প্রভাবশালী নেতার আত্মীয় হওয়ার কারণে তদন্ত কতটা গভীরে পৌঁছাবে, এখন সেটাই দেখার।

তথ্যসূত্র - বর্তমান পত্রিকা

#HaldiaDevelopmentAuthority #HDAScam #LandConversionFraud #FakeNOC #WestBengalNews #HaldiaNews #CorruptionAlert #AdministrativeAction #NewzBangla

No comments