WBSIR2026 : রাজ্যে ‘ভুয়ো’ ভোটার ৬ লক্ষ পেরোল, উত্তর ২৪ পরগনা ও নদিয়াতেই কোপ সবচেয়ে বেশি, আপনার জেলায় কত জেনে নিন ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WBSIR2026 : রাজ্যে ‘ভুয়ো’ ভোটার ৬ লক্ষ পেরোল, উত্তর ২৪ পরগনা ও নদিয়াতেই কোপ সবচেয়ে বেশি, আপনার জেলায় কত জেনে নিন !

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে টানাপড়েন অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশের আবহে কমিশনের স্ক্রুটিনিতে এবার ধরা পড়ল বিশাল অঙ্কের ‘অবৈধ’ ভোটার। শুক্রবার নির্বাচন কমি…



নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে টানাপড়েন অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশের আবহে কমিশনের স্ক্রুটিনিতে এবার ধরা পড়ল বিশাল অঙ্কের ‘অবৈধ’ ভোটার। শুক্রবার নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে অবৈধ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৯ হাজার ২২১। যার সিংহভাগই উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার।

কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি থাকায় বহু ভোটারকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু ইআরও-দের কাছে নথিপত্র জমা দেওয়ার পরেও তথ্যে গরমিল মেলায় বা সন্তোষজনক প্রমাণ না থাকায় গতকাল পর্যন্ত এই বিপুল সংখ্যক নাম তালিকা থেকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই সংশোধিত তালিকার চূড়ান্ত রূপ প্রকাশ পাওয়ার সম্ভাবনা।

কমিশনের রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, অবৈধ ভোটারের নিরিখে সব জেলাকে টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় বাতিল হওয়া ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৭৪৬। এর ঠিক পরেই রয়েছে নদিয়া, যেখানে অবৈধ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৬৯৮। রাজনৈতিক মহলের মতে, সীমান্ত লাগোয়া এই দুই জেলায় নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে কমিশন বাড়তি কড়াকড়ি করায় এই পরিসংখ্যান উঠে এসেছে।

রাজ্যজুড়ে কমিশনের কোপ পড়েছে প্রতিটি জেলাতেই। নিচের তালিকায় দেখে নিন আপনার জেলার পরিস্থিতি:

জেলা

অবৈধ ভোটারের সংখ্যা

জেলা

অবৈধ ভোটারের সংখ্যা

উত্তর ২৪ পরগনা

১,৮৮,৭৪৬

দক্ষিণ ২৪ পরগনা

৩৮,৩২৭

নদিয়া

১,০০,৬৯৮

হুগলি

৩৬,০৮৯

আলিপুরদুয়ার

২৭,৩৯৬

হাওড়া

২৪,০২৮

দক্ষিণ দিনাজপুর

২২,৭০৩

পশ্চিম বর্ধমান

২১,৯০৭

পূর্ব বর্ধমান

২১,৭৭৫

মুর্শিদাবাদ

২০,৬৩৬

পশ্চিম মেদিনীপুর

২০,৪৩৬

বীরভূম

২০,১৪৯

কলকাতা উত্তর

১৮,৪৬৮

মালদহ

১২,৮৯১

দার্জিলিং

৯,১৮৯

জলপাইগুড়ি

৮,৪০৩

উত্তর দিনাজপুর

৭,৬৬৩

কোচবিহার

৫,১৯৫

পূর্ব মেদিনীপুর

৩,৯৭৬

পুরুলিয়া

৩,৮৪৯

কালিম্পং

২,৬৭৭

কলকাতা দক্ষিণ

২,৪১৪

বাঁকুড়া

১,৩০৭

ঝাড়গ্রাম

২৯৯

উল্লেখ্য, দেশের ১২টি রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া চললেও বাংলার ক্ষেত্রে বিষয়টি যথেষ্ট সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকা নির্ভুল করার কাজে কোনও বাধা দেওয়া চলবে না। বিরোধীরা এই বিপুল সংখ্যক ‘ভুয়ো’ ভোটারের তথ্যকে হাতিয়ার করে শাসকদলের দিকে আঙুল তুললেও, প্রশাসনের দাবি— মৃত বা স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়াটিও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে ২৮ তারিখের চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরও বাড়ে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

#WestBengal #VoterListUpdate #ElectionCommission #SIRProcess #FakeVoters #BengalPolitics #VoterListCorrection #NewzBangla

No comments