নিজস্ব প্রতিবেদন | কলকাতা : ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান হতে চলেছে? বিসিসিআই-এর সাম্প্রতিক কেন্দ্রীয় চুক্তির তালিকা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ২০২৫-২৬ মরশুমের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) যে বার্ষিক চুক্তির তালিকা …
বিগত মরশুম পর্যন্ত বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই বোর্ডের সর্বোচ্চ সম্মান ও পারিশ্রমিক অর্থাৎ A+ গ্রেডে ছিলেন। কিন্তু নতুন তালিকায় তাঁদের ঠাঁই হয়েছে B গ্রেডে। সূত্রের খবর, দুই মহাতারকা ইতিমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মূলত তাঁদের বর্তমান ভূমিকা এবং সক্রিয়তা বিচার করেই বোর্ড এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। একই গ্রেডে রাখা হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকেও।
বোর্ড এবার খেলোয়াড়দের মোট তিনটি স্তরে ভাগ করেছে— A, B এবং C। ৩০ জন ক্রিকেটারের এই তালিকায় সর্বোচ্চ অর্থাৎ A গ্রেডে জায়গা পেয়েছেন মাত্র তিন জন :
শুভমন গিল : বর্তমানে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক।
জশপ্রীত বুমরা : তিন ফরম্যাটেই দলের প্রধান অস্ত্র।
রবীন্দ্র জাডেজা: টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে-তে অপরিহার্য।
জশপ্রীত বুমরা : তিন ফরম্যাটেই দলের প্রধান অস্ত্র।
রবীন্দ্র জাডেজা: টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে-তে অপরিহার্য।
বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, যারা তিন ফরম্যাটে খেলছেন বা দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আছেন, তাঁদেরই গুরুত্ব দেওয়া হবে বেশি।
এক নজরে বিসিসিআই-এর পূর্ণাঙ্গ তালিকা : বোর্ড এ বছর মোট ৩০ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় রেখেছে। তালিকাটি নিম্নরূপ :
|
গ্রেড |
ক্রিকেটারের নাম |
|---|---|
|
A |
শুভমন গিল, জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা। |
|
B |
রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর। |
|
C |
অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, আর্শদীপ সিং, অভিষেক শর্মা, তিলক বর্মা, রবি বিষ্ণোই, ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, প্রসিধ কৃষ্ণ। |
বাদ পড়লেন যারা :
নতুন তালিকায় সবথেকে বড় ধাক্কা খেয়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। চোট এবং দীর্ঘ অনুপস্থিতির কারণে তাঁকে চুক্তির বাইরে রাখা হয়েছে। এ ছাড়াও ঈশান কিশান, রজত পাতিদার এবং সরফরাজ় খানের মতো ক্রিকেটাররাও এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি। গত মরশুমে মোট ৩৪ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকলেও এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০-এ।
বোর্ডের এই সাহসী পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে, ভারতীয় ক্রিকেটে এখন পরিবর্তনের হাওয়া। নাম বা অভিজ্ঞতার চেয়ে পারফরম্যান্স এবং ফিটনেসকেই পাখির চোখ করছে বিসিসিআই।
#BCCI #TeamIndia #IndianCricket #CentralContract #CricketNews #BCCIContract #IndianCricketTeam #ViratKohli #RohitSharma #ShubmanGill #JaspritBrumrah #RavindraJadeja #SuryakumarYadav #NewzBangla

No comments