Indo-America Business : আমেরিকা থেকে ৫ বছরে ৪৫ লক্ষ কোটির পণ্য কেনার প্রতিশ্রুতি, বিনিময়ে মার্কিন শুল্ক যুদ্ধের হাত থেকে বাঁচল ভারত ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Indo-America Business : আমেরিকা থেকে ৫ বছরে ৪৫ লক্ষ কোটির পণ্য কেনার প্রতিশ্রুতি, বিনিময়ে মার্কিন শুল্ক যুদ্ধের হাত থেকে বাঁচল ভারত !

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর শুল্ক-যুদ্ধের হুঁশিয়ারির মুখে শেষ পর্যন্ত বড়সড় সমঝোতার পথেই হাঁটল ভারত। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার মসৃণ করতে ওয়াশিংটনের সঙ্গে এক অন্তর্বর্তী বাণিজ্য চুক্…

 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর শুল্ক-যুদ্ধের হুঁশিয়ারির মুখে শেষ পর্যন্ত বড়সড় সমঝোতার পথেই হাঁটল ভারত। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার মসৃণ করতে ওয়াশিংটনের সঙ্গে এক অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে সই করল মোদী সরকার। শনিবার ভোরে দুই দেশের জারি করা যৌথ বিবৃতি অনুযায়ী, আগামী ৫ বছরে আমেরিকার থেকে ৫০ হাজার কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ কোটি টাকার পণ্য কিনবে ভারত। এর বিনিময়ে ভারতীয় পণ্যের ওপর চাপানো ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে নিল হোয়াইট হাউস।


কী রয়েছে চুক্তিতে?

শনিবারের এই মেগা চুক্তির ফলে ভারতের রফতানি বাণিজ্যে যেমন অক্সিজেনের জোগান আসবে, তেমনই এ দেশের বাজার কার্যত খুলে দেওয়া হবে মার্কিন কৃষি ও প্রযুক্তি পণ্যের জন্য।

  • শুল্ক বদল: ভারতীয় পণ্যের ওপর সার্বিক ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে এনেছে ট্রাম্প প্রশাসন। পোশাক, চামড়া, জুতো ও প্লাস্টিক পণ্যের রফতানিকারকরা এতে বড় স্বস্তি পাবেন।

  • আমদানির বহর: ৪৫ লক্ষ কোটি টাকার যে কেনাকাটার প্রতিশ্রুতি ভারত দিয়েছে, তার মধ্যে থাকছে খনিজ তেল, এলএনজি গ্যাস, কয়লা, বিমান ও বিমানের যন্ত্রাংশ। এ ছাড়াও ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সরঞ্জামও আমেরিকা থেকে আনবে দিল্লি।

আমেরিকার দীর্ঘদিনের দাবি মেনে একগুচ্ছ খাদ্য ও কৃষিপণ্যে শুল্ক কমিয়েছে ভারত। অনেক ক্ষেত্রে শুল্ক পুরোপুরি তুলেও নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ভারতের বাজারে মার্কিন সয়াবিন তেল, বাদাম, তাজা ফল এবং শুকনো খাদ্যশস্যের দাপট বাড়বে। শুধু তাই নয়, মার্কিন ওয়াইন এবং পশুখাদ্যের ওপর থেকেও কমানো হয়েছে করের বোঝা।

মার্কিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) পণ্যের আমদানিতে ভারতে এতদিন লাইসেন্স নিয়ে যে কড়াকড়ি ছিল, এই চুক্তির ফলে তা শিথিল হতে চলেছে। চিকিৎসা সরঞ্জাম আমদানিতেও যাবতীয় বাধা বা ‘শুল্ক প্রাচীর’ সরাতে রাজি হয়েছে নয়াদিল্লি।

তথ্যসূত্র - আনন্দবাজার.কম

#IndiaUSTradeDeal #ModiTrumpDeal #TradeWar #ForeignPolicy #IndoUSRelations #EconomyNews #NewzBangla

No comments