Madhyamik2026 : ভোটের আগেই কি ফলপ্রকাশ? মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট দিলেন পর্ষদ সভাপতি ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Madhyamik2026 : ভোটের আগেই কি ফলপ্রকাশ? মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট দিলেন পর্ষদ সভাপতি !

নিউজবাংলা, কলকাতা : সামনেই বিধানসভা নির্বাচন। বঙ্গে ভোটের দামামা বাজার আগেই জনজীবন স্বাভাবিক রাখতে এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক (Madhyamik2026) পরীক্ষা। পরীক্ষা চলাকালীনই এবার পরীক্ষার্থী ও অভিভাবকদের নজর ছিল ফলাফলের দিকে…

 


নিউজবাংলা, কলকাতা : সামনেই বিধানসভা নির্বাচন। বঙ্গে ভোটের দামামা বাজার আগেই জনজীবন স্বাভাবিক রাখতে এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক (Madhyamik2026) পরীক্ষা। পরীক্ষা চলাকালীনই এবার পরীক্ষার্থী ও অভিভাবকদের নজর ছিল ফলাফলের দিকে। সেই কৌতূহল নিরসন করে মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

শনিবার বীরভূমের বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয় এবং দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয় পরিদর্শনে যান পর্ষদ সভাপতি। সেখানে স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ফলপ্রকাশের চেনা ছন্দ এবারও বজায় থাকবে। রামানুজবাবুর কথায়, “প্রতি বছর পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় ফলাফল বেরোয়। এটাই দস্তুর। এবারও তার ব্যতিক্রম হবে না।“  তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনই ঘোষণা না করলেও, পর্ষদ যে যথাসময়ে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেবে, সেই আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিন ভূগোল পরীক্ষার দিন বোলপুরের স্কুলগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন সভাপতি। গত বছরের তুলনায় স্কুলগুলির ভোলবদল দেখে তিনি আশাবাদী যে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজ্যের অন্যান্য স্কুলের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবারের পরীক্ষা। প্রশ্নফাঁস রুখতে পর্ষদ যে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে, তার সুফলও মিলেছে হাতেনাতে। স্মার্টওয়াচ, ব্লুটুথ বা মোবাইলের মতো গ্যাজেট নিষিদ্ধ করায় এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। পর্ষদ সভাপতির মতে, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হওয়াটাই এখন সবচেয়ে বড় সাফল্য।

রাজ্য পুলিশের কড়া নজরদারিতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেগা পরীক্ষা। এখন পর্ষদ সভাপতির আশ্বাস মেনে ৯০ দিনের সময়সীমার মধ্যেই লক্ষ লক্ষ পড়ুয়ার ভাগ্য নির্ধারিত হয় কি না, সেটাই দেখার।

#Madhyamik2026 #WBBSE #WBExam2026 #MadhyamikResult #WestBengalNews #EducationUpdate #মাধ্যমিক২০২৬ #মধ্যশিক্ষা_পর্ষদ #NewzBangla


No comments