নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়সীমা ফুরোলেও কাজ শেষ হয়নি। কোথাও পাহাড় প্রমাণ শুনানি বাকি, তো (WBSIR2026) কোথাও তথ্য আপলোডের গতি শ্লথ। এই পরিস্থিতিতে জেলাশাসকদের জোরালো দাবির মুখে কার্যত নতিস্বীকার করল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যা…
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়সীমা ফুরোলেও কাজ শেষ হয়নি। কোথাও পাহাড় প্রমাণ শুনানি বাকি, তো (WBSIR2026) কোথাও তথ্য আপলোডের গতি শ্লথ। এই পরিস্থিতিতে জেলাশাসকদের জোরালো দাবির মুখে কার্যত নতিস্বীকার করল নির্বাচন কমিশন।
শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দিলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’-এর সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হচ্ছে। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের যে কথা ছিল, তা পিছিয়ে গেল। সব ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা।
কমিশন সূত্রে খবর, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের এই মহাযজ্ঞ শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল, ধাপে ধাপে কাজ শেষ করে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর তার পরেই বেজে যাবে বিধানসভা নির্বাচনের রণভেরি।
আরও পড়ুন : Madhyamik2026 : ভোটের আগেই কি ফলপ্রকাশ? মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট দিলেন পর্ষদ সভাপতি !
কিন্তু শেষ লগ্নে এসে দেখা যায়, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং কলকাতার মতো বড় জেলাগুলিতে শুনানির কাজ এখনও ঢের বাকি। পরিস্থিতি সামাল দিতে জেলাশাসকরা বাড়তি সময়ের আবেদন জানান কমিশনের কাছে। শেষমেশ সেই আবেদনে সিলমোহর দিল কমিশন।
“৭০ থেকে ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। তবে উত্তর ও দক্ষিণ কলকাতা এবং দুই ২৪ পরগনার কিছু বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি রয়েছে বলে জেলাশাসকরা জানিয়েছেন। আশা করছি বাড়তি ৭ দিনের মধ্যে সব মিটে যাবে।”—সিইও মনোজ আগরওয়াল
চূড়ান্ত তালিকা প্রকাশ প্রসঙ্গে তাঁর দাবি, শুনানির পর বাকি কাজ সারতে আরও দিন সাতেক লাগবে। সেক্ষেত্রে ২১ ফেব্রুয়ারির মধ্যেই তালিকা প্রকাশ সম্ভব হবে। ওয়াকিবহাল মহলের মতে, তালিকা প্রকাশের দিন পিছিয়ে যাওয়ায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণাও আরও কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো।
আরও পড়ুন : WBBudget2026 : কর্মসংস্থান-সরকারী চাকরীর প্রতিশ্রুতি দূরঅস্ত, বাজেটে মমতার যে ৮ মাস্টারস্ট্রোক ঘুম ওড়াল বিরোধীদের !
তথ্যসূত্র—সংবাদ প্রতিদিন ডিজিটাল
#ElectionCommission #VoterListUpdate #WestBengalElection #SIR2026 #ManojAgarwal #BengalPolitics #NewzBangla #BengaliNews #ভোটার_তালিকা #নির্বাচন_কমিশন #বিধানসভা_ভোট #ব্রেকিং_নিউজ

No comments