নিউজবাংলা, কলকাতা : অবশেষে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ‘হেনস্তা’ করার মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী। শনিবার বনগাঁ মহকুমা আদালত তাঁর জামিন মঞ্জুর করলেও এখনই সংশোধনাগারের চার দেওয়াল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ, অভিনেত্রীকে হ…
নিউজবাংলা, কলকাতা : অবশেষে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ‘হেনস্তা’ করার মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী। শনিবার বনগাঁ মহকুমা আদালত তাঁর জামিন মঞ্জুর করলেও এখনই সংশোধনাগারের চার দেওয়াল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
কারণ, অভিনেত্রীকে হেনস্তার পাশাপাশি পুলিশের কাজে বাধা দান ও পুলিশকর্মীদের নিগ্রহের যে পৃথক মামলাটি রয়েছে, তাতে এখনই স্বস্তি মেলেনি। বিচারক তনয়সহ ধৃত তিনজনকে আরও ৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১১ ফেব্রুয়ারি তাঁদের ফের আদালতে তোলা হবে।
গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সঙ্ঘের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ, মিমি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে অনুষ্ঠানস্থলে পৌঁছন। যখন তিনি মঞ্চে ওঠেন, তখন ঘড়ির কাঁটা পৌনে বারোটা ছুঁইছুঁই।
আরও পড়ুন : Big Breaking ! অবশেষে এ রাজ্যে পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, কবে শেষ হবে SIR, কি জানাল কমিশন ?
আরও পড়ুন : Madhyamik2026 : ভোটের আগেই কি ফলপ্রকাশ? মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট দিলেন পর্ষদ সভাপতি !
রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি থাকায় সময় স্বল্পতার অজুহাতে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মিমির পক্ষ থেকে হেনস্তার লিখিত অভিযোগ দায়ের করা হলে আসরে নামে পুলিশ।
গ্রেপ্তারির টানাপোড়েন চলাকালীন তনয় ও তাঁর সঙ্গীরা পুলিশকে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এমনকি পুলিশকর্মীদের রীতিমতো বেগ পেতে হয় তাঁদের থানায় নিয়ে যেতে। সরকারি কর্মীকে কাজে বাধা ও হেনস্তার অভিযোগে পুলিশ আলাদা মামলা রুজু করে।
এদিন জেল হেফাজতের মেয়াদ শেষে তনয়দের আদালতে তোলা হলে মিমির দায়ের করা মূল মামলায় জামিন মিলে যায়। কিন্তু পুলিশের করা মামলায় জট খোলেনি। ফলে আপাতত বনগাঁ সংশোধনাগারই ঠিকানা তনয় শাস্ত্রীর। আপাতত ১১ তারিখের অপেক্ষায় দিন গুনছেন অভিযুক্তের পরিবার ও অনুগামীরা।
#MimiChakraborty #TanoyShastri #BongaonNews #BreakingNewsWestBengal #TollywoodControversy #JusticeForMimi #PoliceVsTanoy #SaffronControversy #BongaonCourt #JailCustody #NewzBangla #BengaliNews

No comments