Haldia Job Vacancy : হলদিয়ার ইতিহাসে প্রথমবার ! পুজোর আগেই একলপ্তে বিপুল পরিমানে বেকার যুবক যুবতীদের জন্য খুলছে ভাগ্যের দরজা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Haldia Job Vacancy : হলদিয়ার ইতিহাসে প্রথমবার ! পুজোর আগেই একলপ্তে বিপুল পরিমানে বেকার যুবক যুবতীদের জন্য খুলছে ভাগ্যের দরজা !

নিজস্বপ্রতিনিধি, তমলুক:জেলাজুড়েছড়িয়েথাকাহাজারহাজারবেকারযুবক-যুবতীদেরজন্যএলদুর্দান্তসুসংবাদ! শিল্পনগরীহলদিয়ারবিভিন্ননামীসংস্থায়কাজেরসুযোগকরেদিতেজেলাপ্রশাসনআয়োজনকরতেচলেছেএকমেগা ‘রোজগারমেলা’।সরাসরিনিয়োগকরাহবে৬২০জনযোগ্যপ্রার্থীকে।আর…

 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: জেলা জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার বেকার যুবক-যুবতীদের জন্য এল দুর্দান্ত সুসংবাদ! শিল্পনগরী হলদিয়ার বিভিন্ন নামী সংস্থায় কাজের সুযোগ করে দিতে জেলা প্রশাসন আয়োজন করতে চলেছে এক মেগারোজগার মেলা সরাসরি নিয়োগ করা হবে ৬২০ জন যোগ্য প্রার্থীকে। আর এই খবর ছড়িয়ে পড়তেই আবেদনপত্র জমা দিতে বিডিও অফিসে উপচে পড়ল চাকরিপ্রার্থীদের চোখে পড়ার মতো ভিড়।

আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নন্দীগ্রাম- বিডিও অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা নিয়োগ মেলা। সেখান থেকেই সফল প্রার্থীদের হাতে সরাসরি তুলে দেওয়া হবে নিয়োগপত্র। কোথায় বসছে রোজগার মেলা?

এই রোজগার মেলা বসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির খাস তালুক নন্দীগ্রামে। এক বা দুই নয়, এক লপ্তে ৬০০টির’ও বেশী পদে নিয়োগের বিশাল আয়োজন! তবে তা শুধু নন্দীগ্রামের বেকার যুবক যুবতীদের জন্যই সীমাবদ্ধ নয়। এই বিপুল নিয়োগে আবেদন করতে পারবেন চাকরী প্রার্থী অন্যান্য বেকার যুবক যুবতীরাও।

কাদের জন্য এই সুযোগ?

আপনি যদি আইটিআই পাশ হন, বা ডিপ্লোমা কিংবা বিএসসি ডিগ্রি থাকেআপনার জন্য তো থাকছেই সুযোগ। এমনকি বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও রয়েছে শত শত পদের দরজা!" এছাড়াও আরও অন্যান্য ক্যাটাগরিতেও বিপুল পরিমানে নিয়োগের দরজা খুলছে এই মেগা রোজগার মেলার প্রাঙ্গনে।

কোথায় পাওয়া যাবে কাজ?

শিল্পনগরী হলদিয়ার একাধিক নামী সংস্থায় সরাসরি নিয়োগ হবে প্রার্থীদের। তবে সাবধান ! তবে সাবধান! হাতছাড়া করলে পস্তাতে হতে পারে, কারণ আবেদন করার শেষ তারিখ আগামী ৫ই সেপ্টেম্বর! তাই সময় নষ্ট না করে আজই নিজের আবেদনটি জমা করুন এবং রোজগার মেলায় অংশগ্রহণ নিশ্চিত করুন।

কোন পদে কত নিয়োগ? নীচে দেওয়া আবেদনের ফর্ম সহ অন্যান্য ডকুমেন্টগুলি এখনই ডাউনলোড করে নিন।

এই আবেদনপত্র জমা করতে হবে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক ও পুরসভায় থাকা ড্রপ বক্সে। এছাড়াও হলদিয়া মহকুমা শাসকের দফতরেও ড্রপবক্স বসানো রয়েছে।

আবেদনের ফর্ম :


কোন পদে কত নিয়োগ?


No comments