নিউজবাংলা, কলকাতা:সামনেইবিধানসভাভোট।তারআগেরাজ্যেরঅন্তর্বর্তীবাজেটেকার্যত ‘খয়রাতিরঝুলি’ উপুড়করেদিলেনমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয়বঞ্চনারঅভিযোগেরআবহেইরাজ্যেরপ্রায় (WBBudget2026)প্রতিটিশ্রেণিরমানুষেরপকেটেসরাসরিটাকাপৌঁছেদে…
নিউজবাংলা, কলকাতা: সামনেই বিধানসভা ভোট।
তার
আগে
রাজ্যের অন্তর্বর্তী বাজেটে
কার্যত
‘খয়রাতির ঝুলি’
উপুড়
করে
দিলেন
মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের আবহেই
রাজ্যের প্রায় (WBBudget2026) প্রতিটি শ্রেণির মানুষের পকেটে
সরাসরি
টাকা
পৌঁছে
দেওয়ার
একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে
নবান্ন। বিরোধীরা একে
‘ভোটের
ইস্তাহার’ বললেও,
সাধারণ
মানুষের প্রাপ্তির ভাঁড়ার যে
উপচে
পড়ছে,
তা
একনজরে
দেখে
নিন:
এক নজরে দেখে নিন মমতা সরকারের আট ‘ভাণ্ডার’ ও অন্যান্য চমক:
১. লক্ষ্মীর ভাণ্ডারে বড় ধামাকা
রাজ্যের প্রায়
২
কোটি
৪২
লক্ষ
মহিলার
জন্য
বড়
খবর।
লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক
বরাদ্দ
একধাক্কায় ৫০০ টাকা বাড়ানো
হয়েছে।
এখন
থেকে
সাধারণ
শ্রেণির মহিলারা পাবেন
১,৫০০ টাকা এবং
তফশিলি
জাতি-উপজাতিভুক্তরা
পাবেন
১,৭০০ টাকা। চলতি ফেব্রুয়ারি থেকেই
এই
বর্ধিত
টাকা
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
২. ডিএ-তে ‘জোড়া প্রাপ্তি’
সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েক
ঘণ্টার
মধ্যেই
মুখে
হাসি
ফুটল
সরকারি
কর্মচারীদের। বর্তমানের ১৮
শতাংশের সঙ্গে
আরও
৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা
করল
রাজ্য।
আগামী
১
এপ্রিল
থেকে
এই
সুবিধা
মিলবে।
বকেয়া
২৫
শতাংশ
মিটিয়ে
দেওয়ার
নির্দেশের পর
এই
ঘোষণা
যেন
‘সোোনায়
সোহাগা’।
৩. বেকারদের জন্য ‘বাংলার যুবসাথী’
শিক্ষিত বেকারদের মন
জিততে
নতুন
প্রকল্প আনল
নবান্ন। ২১
থেকে
৪০
বছর
বয়সি
মাধ্যমিক পাশ
যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে
ভাতা
পাবেন।
সর্বোচ্চ ৫
বছর
বা
চাকরি
না
পাওয়া
পর্যন্ত এই
সাহায্য মিলবে।
১৫
অগস্ট
থেকে
এই
প্রকল্পের যাত্রা
শুরু।
৪. সিভিক ও আশা কর্মীদের পোয়াবারো
- সিভিক
ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ: মাসিক বেতন বাড়ল ১,০০০
টাকা। কর্মরত অবস্থায় মৃত্যু হলে বিমার টাকা ৩
লক্ষ থেকে বাড়িয়ে করা হলো ৫
লক্ষ।
- আশা
ও অঙ্গনওয়াড়ি: এঁদেরও মাসিক ভাতা ১,০০০
টাকা বাড়ছে। সঙ্গে থাকছে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির অধিকার।
“এ রাজ্যে এমন একটিও পরিবার নেই, যেখানে সরকারি প্রকল্পের সুফল পৌঁছোয়নি।” — মমতার মন্ত্রিসভার এক প্রভাবশালী সদস্য।
৫. ১০০ দিনের বদলে ‘মহাত্মাশ্রী’
কেন্দ্র টাকা
আটকে
রাখলেও
দমে
যেতে
নারাজ
রাজ্য।
১০০
দিনের
কাজের
প্রকল্পের নাম
বদলে
করা
হয়েছে
‘মহাত্মাশ্রী’।
আগে
৭৫
দিনের
কাজ
নিশ্চিত করা
হলেও,
এখন
থেকে
রাজ্য
নিজের
খরচেই
পুরো ১০০ দিনের কাজের গ্যারান্টি দিচ্ছে।
৬. প্রান্তিক ক্ষেতমজুরদের জন্য বিশেষ অনুদান
যাঁদের
নিজস্ব
জমি
নেই
বা
কৃষকবন্ধু প্রকল্পে নাম
নেই,
সেই
সব
ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য
বছরে
৪,০০০ টাকা অনুদানের ঘোষণা
করা
হয়েছে।
দুই
কিস্তিতে (শীত
ও
বর্ষায়)
সরাসরি
অ্যাকাউন্টে পৌঁছে
যাবে
এই
অর্থ।
৭. পেনশনভোগীদের জন্য ‘ক্যাশলেস’ চিকিৎসা
অবসরপ্রাপ্ত সরকারি
কর্মীদের জন্য
স্বাস্থ্য বিমায়
বড়
স্বস্তি। এখন
থেকে
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায়
২
লক্ষ
টাকার
অতিরিক্ত খরচেরও
৭৫ শতাংশ ক্যাশলেস সুবিধার আওতায়
আসবে।
৮. সপ্তম পে কমিশন ও গিগ-কর্মী
রাজ্যের সরকারি
কর্মীদের বহু
প্রতীক্ষিত সপ্তম পে কমিশন গঠনের
কথা
উল্লেখ
করা
হয়েছে
বাজেটে। পাশাপাশি জোম্যাটো, সুইগির
মতো
গিগ-কর্মীদেরও স্বাস্থ্যসাথীর
মতো
সামাজিক সুরক্ষার আওতায়
আনার
অঙ্গীকার করেছে
সরকার।
আরও পড়ুন : Specil Report : লক্ষ্মীর ভান্ডার: নিছক দান খয়রাতি নাকি গ্রামীণ অর্থনীতির অক্সিজেন? লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করে আদৌ কি লাভবান হবেন বিরোধীরা?
আরও পড়ুন : Bengal Budget : বেকারদের জন্য মাসে ১৫০০, ভোটের মুখে মমতার নয়া ‘মাস্টার স্ট্রোক’ !
এক নজরে অন্যান্য:
- ক্ষুদ্র চা বাগানের ওপর কৃষিকর মকুবের মেয়াদ বৃদ্ধি।
- রাজ্যে নতুন আরও ৫০টি হিমঘর নির্মাণ।
- ৬টি নতুন ইন্ডাস্ট্রিয়াল
ও
ইকোনমিক করিডোর তৈরির লক্ষ্য।
১৫ বছরের
প্রতিষ্ঠান-বিরোধী
হাওয়া
আটকাতে
মমতা
বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস
এখন
মানুষের পকেটে
সরাসরি
নগদের
জোগান।
বিরোধীরা কটাক্ষ
করলেও,
ভোটের
লড়াইয়ে
এই
‘ভাণ্ডার’ রাজনীতিই তৃণমূলের প্রধান
অস্ত্র
হতে
চলেছে।
No comments