WBSIR2026 : শেষ বেলায় পাহাড়প্রমাণ বাকি, ভোটার তালিকা প্রকাশ কি পিছিয়ে ফেব্রুয়ারির শেষে? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WBSIR2026 : শেষ বেলায় পাহাড়প্রমাণ বাকি, ভোটার তালিকা প্রকাশ কি পিছিয়ে ফেব্রুয়ারির শেষে?

নিউজবাংলা, কলকাতা : এখনও ঝুলে রয়েছে প্রায় ২২ লক্ষ মানুষের শুনানি। এই পরিস্থিতিতে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় কমিশনের কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানালেন জেলাশাসকরা। নবান্ন ও কমিশন সূত্রের খবর, পরিস্থিতি (WBSIR2026) যা তাতে নির্…

 


নিউজবাংলা, কলকাতা : এখনও ঝুলে রয়েছে প্রায় ২২ লক্ষ মানুষের শুনানি। এই পরিস্থিতিতে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় কমিশনের কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানালেন জেলাশাসকরা। নবান্ন ও কমিশন সূত্রের খবর, পরিস্থিতি (WBSIR2026) যা তাতে নির্ধারিত ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তালিকা প্রকাশ অন্তত ১০ দিন পিছিয়ে যেতে পারে বলে জল্পনা তুঙ্গে।

​​কমিশনের তথ্য বলছে, তথ্যে অসঙ্গতি এবংআনম্যাপড’ ভোটার মিলিয়ে রাজ্যে মোট কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানিতে ডাকা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত কোটি ৩০ লক্ষের শুনানি শেষ হলেও, বাকি রয়ে গিয়েছে প্রায় ২২ লক্ষ। আরও উদ্বেগের বিষয় হলো, তথ্য যাচাই বা ভেরিফিকেশন বাকি প্রায় ৭২ লক্ষ ভোটারের। হাতে সময় মাত্র ৪৮ ঘণ্টা। কমিশনের কর্তারাই ঘরোয়া আলোচনায় কবুল করছেন, "এই বিপুল কাজ দুদিনে শেষ করা কার্যত অসম্ভব।"

এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা মালদহ-সহ একাধিক জেলার জেলাশাসকরা ইতিমধ্যেই অতিরিক্ত - দিন সময় চেয়ে পাঠিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর সেই আবেদন দিল্লি পাঠিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কার্শিয়াং মেটিয়াবুরুজের মতো এলাকায় আরও ৫০ জন অতিরিক্ত এইআরও (AERO) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ভোটের বাদ্যি বাজার আগেই দিল্লিতে শুরু হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ। রাজ্যের স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ জন আমলা সেই শিবিরে যোগ দিয়েছেন। দেশজুড়ে মোট ১৪৪৪ জন আমলা এই প্রশিক্ষণ নিচ্ছেন, যাঁদের মধ্যে পুলিশ অর্থ পর্যবেক্ষকরাও রয়েছেন। প্রশিক্ষণ শেষে তাঁদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যের বুথ স্তরে গিয়ে সরাসরি নজরদারি চালাতে হবে।

আরও পড়ুন : Specil Report : লক্ষ্মীর ভান্ডার: নিছক দান খয়রাতি নাকি গ্রামীণ অর্থনীতির অক্সিজেন? লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করে আদৌ কি লাভবান হবেন বিরোধীরা?

​​ দিকে ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি। তালিকায় কারচুপি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদি জাতীয় নির্বাচন কমিশন শেষ মুহূর্তে সময়সীমা বাড়ানোর আবেদনে সিলমোহর দেয়, তবে ১৪ ফেব্রুয়ারির বদলে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা। এখন দিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় কলকাতা।

আরও পড়ুন Bengal Budget : বেকারদের জন্য মাসে ১৫০০, ভোটের মুখে মমতার নয়া ‘মাস্টার স্ট্রোক’ !

অন্যদিকে, চূড়ান্ত তালিকা থেকে আরও ৫০ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সূত্রের খবর, এরা কেউই শুনানিতে আসেননি। এবং তাঁদের খোঁজও পাওয়া যায়নি। তাই এই ৫০ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার সুপারিশ করেছেন সংশ্লিষ্ট ইআরওরা।

#ElectionCommission #VoterList #WestBengal #Election2026 #BreakingNews #VoterVerfication #SIRUpdate #BengalPolitics #ECI #VoterListUpdate

--তথ্যসূত্র বর্তমান ও সংবাদ প্রতিদিন ডিজিটাল

No comments