নিউজবাংলা, ময়না:খোদসরকারিস্কুলেরশিক্ষকতথাবিএলও (BLO)-কেঅপহরণেরঘটনায়চাঞ্চল্যছড়ালপূর্বমেদিনীপুরেরময়নায়।তবেদুষ্কৃতীদের (Moyna)চোখেধুলোদিয়েনিজেরউপস্থিতবুদ্ধিরজোরেশেষপর্যন্তঅক্ষতঅবস্থায়বাড়িফিরলেনতিনি।অপহৃতওইশিক্ষকেরনামমলয়বর্মন, তিনিময়…
নিউজবাংলা, ময়না: খোদ সরকারি স্কুলের শিক্ষক তথা বিএলও (BLO)-কে অপহরণের ঘটনায়
চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়। তবে দুষ্কৃতীদের (Moyna) চোখে ধুলো দিয়ে নিজের উপস্থিত বুদ্ধির জোরে শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন তিনি। অপহৃত ওই শিক্ষকের নাম
মলয় বর্মন, তিনি ময়নার লালুয়াগেড়িয়া গ্রামের বাসিন্দা এবং বিষ্ণুমিশ্রচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন মলয়বাবু। কিন্তু
তারপর থেকেই তাঁর আর খোঁজ মেলেনি।
উদ্বিগ্ন পরিবার ময়না থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
শিক্ষক
মলয় বর্মনের বক্তব্য অনুযায়ী, স্কুল যাওয়ার সময় তাঁর ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। একটি
কোম্পানিতে মুনাফার প্রলোভন দেখিয়ে তাঁকে নিমতৌড়িতে
ডেকে পাঠানো হয়। আর্থিক অনটনের কারণে কিছুটা বাধ্য হয়েই তিনি সেখানে যান। কিন্তু সেখানে পৌঁছাতেই অপরিচিত কয়েকজন ব্যক্তি তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নেয়। এরপর মাথা ঘুরিয়ে ঘুম এসে যায়। পরে
ঘুম ভাঙলে দেখেন একটি নতুন জায়গায় তাঁকে তোলা হয়েছে।
মলয়বাবু জানান, ঘুম ভাঙলে তিনি দেখেন একটি অচেনা ঘরের মধ্যে তিনি রয়েছেন। এরপরেই বিপদ বুঝে সবার অজ্ঞাতে নিজের
মোবাইল ফোনটিকে হাতে
নিয়ে দুষ্কৃতীদের নজর
এড়িয়ে অত্যন্ত চতুরতার সঙ্গে ওই ঘর থেকে
পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
"আমি বুঝতে পেরেছিলাম যে কোনো বড় বিপদে পড়েছি। তাই সুযোগ পাওয়া মাত্রই আর দেরি করিনি। বুদ্ধির জোরে সেখান থেকে চম্পট দিই।" — মলয় বর্মন (অপহৃত শিক্ষক)
পালিয়ে আসার পর তিনি বর্ধমানের
মগরা
স্টেশনের কাছে পৌঁছান। সেখান থেকে ট্রেন ধরে সটান হাওড়া স্টেশনে এসে কোনোভাবে বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত হাওড়া স্টেশনে পৌঁছে তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
এই ঘটনা প্রসঙ্গে শিক্ষকের স্ত্রী কেয়া দত্ত বর্মন বলেন, "উনি ফিরে আসায় আমরা স্বস্তি পেয়েছি। কিন্তু কেন তাঁকে অপহরণ করা হয়েছিল, বা এর পিছনে কাদের হাত আছে, তা আমরা এখনও বুঝতে পারছি না।" কিন্তু ঠিক কোন কারনে এই অপহরণ তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। নিছকই কোনো কাজের প্রলোভন নাকি এর পিছনে কোনো বড় চক্র কাজ করছে, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার। ময়না থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
#Moyna #WestBengalNews #TeacherKidnapping #BreakingNews #PurbaMedinipur #CrimeNews #MoynaTeacher #PoliceInvestigation #NewzBangla

No comments