নিউজবাংলা, কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন কি এক দফাতেই মিটবে? সিইও দফতর সূত্রে পাওয়া খবরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে, ২০২৬-এর ভোট এক দফায় করতে পুরোপুরি প্রস্তুত (WB Assembly Election 2026) রাজ্যের মুখ্য…
নিউজবাংলা, কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন কি এক দফাতেই মিটবে? সিইও দফতর সূত্রে পাওয়া খবরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে, ২০২৬-এর ভোট এক দফায় করতে পুরোপুরি প্রস্তুত (WB Assembly Election 2026) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দিল্লির নির্বাচন সদন পরামর্শ চাইলে এক দফায় ভোট করানোর পক্ষেই জোরালো সওয়াল করতে চলেছে সিইও দফতর। যদিও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জোগান নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জায়গায় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) শুনানির কাজ শেষ হয়েছে। যদিও উত্তর কলকাতা, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা এবং কার্শিয়াং— এই চারটি জায়গায় শুনানির কাজ সামান্য বাকি রয়েছে। তবে সিইও দফতরের দাবি, নির্ধারিত সময়সীমার মধ্যেই ওই চার জায়গার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ, ভোটগ্রহণের প্রস্তুতির ক্ষেত্রে রাজ্য যে কোনোভাবেই পিছিয়ে নেই, সেই বার্তাই দিতে চাইছে কমিশন।
আরও পড়ুন : WBSIR2026 : শেষ বেলায় পাহাড়প্রমাণ বাকি, ভোটার তালিকা প্রকাশ কি পিছিয়ে ফেব্রুয়ারির শেষে?
এক দফায় ভোট করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হলো কেন্দ্রীয় বাহিনী। সারা রাজ্যে একসঙ্গে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দিল্লির কাছে বড় চ্যালেঞ্জ। জাতীয় নির্বাচন কমিশন বাহিনীর প্রাপ্যতা এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সিইও দফতর কোমর বেঁধে তৈরি। কমিশন সবুজ সংকেত দিলেই তারা ময়দানে নামতে প্রস্তুত।
তথ্যসূত্র - এবিপি আনন্দ ডিজিটাল
#WestBengalElection2026 #WBAssemblyPolls #ECI #CEOWestBengal #BengalPolitics #নির্বাচন২০২৬ #পশ্চিমবঙ্গবিজেপি #তৃণমূল #বামফ্রন্ট #ভোট২০২৬ #NewzBangla

No comments