Purba Medinipur : রাজ্য জুড়ে সরকারী হাসপাতালে সন্ধ্যা ৬টা পর্যন্ত আউটডোর, আজ থেকে হলদিয়া-এগরা-পাঁশকুড়া সুপার স্পেশালিটিতেও শুরু পরিষেবা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Purba Medinipur : রাজ্য জুড়ে সরকারী হাসপাতালে সন্ধ্যা ৬টা পর্যন্ত আউটডোর, আজ থেকে হলদিয়া-এগরা-পাঁশকুড়া সুপার স্পেশালিটিতেও শুরু পরিষেবা !

নিউজবাংলা • পূর্ব মেদিনীপুর : রোগী পিছু ডাক্তারের সময় মেলে গড়ে মাত্র ২ মিনিট! তার জন্য অপেক্ষা তিন থেকে চার ঘণ্টার। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা প্রসারে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। …

নিউজবাংলা • পূর্ব মেদিনীপুর : রোগী পিছু ডাক্তারের সময় মেলে গড়ে মাত্র ২ মিনিট! তার জন্য অপেক্ষা তিন থেকে চার ঘণ্টার। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা প্রসারে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে জেলার সুপার স্পেশ্যালিটি ও মহকুমা হাসপাতালেও চালু হচ্ছে সান্ধ্যকালীন আউটডোর বা ‘ইভিনিং ওপিডি’।

আজ, সোমবার থেকেই এই জেলায় সেই পরিষেবা শুরু হতে চলেছে। নির্দিষ্টভাবে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং হলদিয়া মহকুমা হাসপাতালে আজ দুপুর ৩টে থেকে এই সান্ধ্যকালীন পরিষেবা চালু হচ্ছে। আপাতত স্ত্রী-রোগ ও প্রসূতি (Gynae & Obstetric) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগী দেখবেন।

এক নজরে নতুন পরিষেবা :

  • শুরু হচ্ছে: আজ দুপুর ৩টে থেকে।
  • সময়সীমা: প্রতিদিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
  • যেসব হাসপাতালে চালু: এগরা SSH, পাঁশকুড়া SSH এবং হলদিয়া SDH।
  • বিভাগ: স্ত্রী-রোগ ও প্রসূতি বিভাগ (Gynae & Obstetric)।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কাজের ধরন বদলানোর ফলে বহু মানুষ সকালে হাসপাতালে আসার সময় পান না। আবার গ্রামীণ এলাকার মানুষ সকালে এসে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে ফিরতে গোটা দিন কাবার হয়ে যায়। সেই সমস্যা মেটাতেই এই উদ্যোগ। প্রথম পর্যায়ে স্ত্রী-রোগ বিভাগ দিয়ে শুরু হলেও, পরবর্তীকালে পরিকাঠামো ও চিকিৎসক সংখ্যা খতিয়ে দেখে অন্যান্য বিভাগেও এই সান্ধ্যকালীন পরিষেবা সম্প্রসারণ করা হতে পারে।

আরও পড়ুন : HSExam2026 : ১২ই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের ‘অগ্নিপরীক্ষা’, কটায় যেতে হবে, মোবাইল সহ আর কি কি সঙ্গে রাখলে বিপদ এখনই জেনে নিন !

আরও পড়ুন : Haldia : দুই হেভিওয়েট তৃণমূল নেতার দ্বন্দ্বে তপ্ত হলদিয়া, সমীকরণ বদলে মরিয়া ঘাসফুল শিবির !

এই নতুন ব্যবস্থার ফলে রোগীদের ভিড় যেমন কমবে, তেমনই ‘কোল্ড কেস’ বা অপেক্ষাকৃত কম জরুরি রোগীদের সন্ধ্যার দিকে আরও যত্ন সহকারে দেখা সম্ভব হবে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। এর জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে আলাদা টিকিটের ব্যবস্থা এবং প্রয়োজনীয় কর্মী নিয়োগের প্রক্রিয়াও সারা হয়ে গিয়েছে।

#HealthUpdate #WestBengalHealth #EveningOPD #PublicHealth #BreakingNews #BengalHealthService #GovernmentHospital #NewzBangla #PurbaMedinipur #EgraSSH #PanskuraSSH #HaldiaSDH #MedinipurNews

No comments