Yuba Sathi : মাত্র ১ দিনেই অচল অনলাইন, যুবসাথী সেই অফলাইন ক্যাম্পই আবেদনের শেষ ভরসা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Yuba Sathi : মাত্র ১ দিনেই অচল অনলাইন, যুবসাথী সেই অফলাইন ক্যাম্পই আবেদনের শেষ ভরসা !

নিউজবাংলা : মাত্র একদিন আগেই অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদনের দরজা খুলেছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে মাত্র একদিন বাদেই অনলাইন আবেদন লিংক অচল হয়ে পড়েছে বলে একাধিক আবেদনকারী দাবী জানিয়েছেন। মঙ্গলবার সরকার নির্ধারিত https://apas.…

 


নিউজবাংলা : মাত্র একদিন আগেই অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদনের দরজা খুলেছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে মাত্র একদিন বাদেই অনলাইন আবেদন লিংক অচল হয়ে পড়েছে বলে একাধিক আবেদনকারী দাবী জানিয়েছেন। মঙ্গলবার সরকার নির্ধারিত https://apas.wb.gov.in/ এই ওয়েবসাইটে যুবসাথী অনলাইন আবেদনের বাটনে ক্লিক করে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না বলে আবেদনকারীদের অভিযোগ। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে কোনও বক্তব্য জানা যায়নি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ১৫ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টা থেকে রাজ্য জুড়ে বিধানসভা ও ব্লক ভিত্তিক ক্যাম্পের মাধ্যমে অফলাইনে শুরু হয়েছিল যুবসাথী’র আবেদন (Yuba Sathi) জমা নেওয়ার কাজ। মাত্র একদিনেই রাজ্য জুড়ে প্রায় ৫লক্ষ আবেদন জমা পড়ে। এরপর ওইদিন রাত্রি ১২টার পরেই নির্ধারিত ওয়েবসাইটে অনলাইন আবেদনের ব্যবস্থা চালু হয়ে যায়। সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, একদিনেই প্রায় .২০ লক্ষ মানুষ অনলাইনে আবেদন জানিয়েছেন।

নবান্ন সূত্রের খবর, সোমবার রাজ্যের মোট ১৬০৪টি শিবিরে প্রায় ১৫.৩৬ লক্ষ মানুষ ভিড় করেছিলেন। তাঁদের মধ্যে শুধুমাত্র বেকার ভাতার জন্যই আবেদন জমা পড়েছে ১৩ লক্ষ ৪৪ হাজার ৮১২টি। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ উল্টোদিকে, সবথেকে কম আবেদন জমা পড়েছে পাহাড়ের কালিম্পং জেলায়। তবে যে সমস্ত ছেলেরা পরিযায়ী হিসেবে

তবে রাজ্যের বহু যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে বাড়ির বাইরে রয়েছেন। যাদের একটা বড় অংশ যুবসাথী প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক। এছাড়াও শিক্ষিত ছেলে মেয়ে পড়াশোনা ও অন্যান্য কাজের জন্য বাইরে রয়েছেন। অনলাইনে আবেদন করা গেলে তাঁরা উপকৃত হবেন। একই ভাবে রাজ্যের বিরোধী দলনেতাও প্রথম থেকেই অনলাইনে আবেদনের পক্ষ্যে সওয়াল করছেন। 

আরও পড়ুন : Yuba Sathi : যুবসাথী ক্যাম্পে যাবেন ? আপনার এলাকায় কোথায় ক্যাম্প-কিভাবে যাবেন, পূর্ব মেদিনীপুর সহ গোটা রাজ্যের সব ক্যাম্পের তালিকা এক ক্লিকে দেখে নিন !

আরও পড়ুন : Yuba Sathi : আপনি কি যুবসাথী আবেদনের যোগ্য, কি বলছে বয়সের ক্যালকুলেটর, কোন তারিখ থেকে হিসেব? ফর্ম পূরণ কিভাবে, আর কি কি বিধিনিষেধ জেনে নিন আগে থেকেই ।  

সব মিলিয়ে যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদনের সুযোগ খুলে দেওয়ায় বহু ছেলে মেয়ের ক্ষেত্রেই তা সুবিধেজনক ছিল। কিন্তু মাত্র একদিন বাদেই অনলাইনে আবেদনের লিংক অকেজো হয়ে যাওয়ায় আবেদনকারীরা রীতিমতো হতাশ।

#YubaSathi #WestBengal #BengalGovt #MamataOfficial #SuvenduAdhikary #NewzBangla #YubaSathiOnline

No comments