Yuba Sathi : যুবসাথী ক্যাম্পে যাবেন ? আপনার এলাকায় কোথায় ক্যাম্প-কিভাবে যাবেন, পূর্ব মেদিনীপুর সহ গোটা রাজ্যের সব ক্যাম্পের তালিকা এক ক্লিকে দেখে নিন ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Yuba Sathi : যুবসাথী ক্যাম্পে যাবেন ? আপনার এলাকায় কোথায় ক্যাম্প-কিভাবে যাবেন, পূর্ব মেদিনীপুর সহ গোটা রাজ্যের সব ক্যাম্পের তালিকা এক ক্লিকে দেখে নিন !

নিউজবাংলা : রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক-যুবতীদের জন্য চালু হচ্ছে ‘যুব-সাথী’ প্রকল্প। যারা মাধ্যমিক বা সমতুল্য পাশ করেছেন এবং বর্তমানে কোনো চাকরি বা স্কলারশিপ পাচ্ছেন না, তাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া…



নিউজবাংলা : রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক-যুবতীদের জন্য চালু হচ্ছে ‘যুব-সাথী’ প্রকল্প। যারা মাধ্যমিক বা সমতুল্য পাশ করেছেন এবং বর্তমানে কোনো চাকরি বা স্কলারশিপ পাচ্ছেন না, তাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়সের যুবক-যুবতীরা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা পাবেন। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে।

যুব সাথী প্রকল্পে কারা অর্থসহায়তা পাবেন?

১) আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

২) আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩) এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন।

৪) কর্মহীন প্রার্থীরা সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন।

৫) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা রূপশ্রী, শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও এই প্রকল্পে অর্থ সাহায্য পাবেন।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?

সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা এই প্রকল্পের আওতাভুক্ত নন। এ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, যাঁরা পেয়ে থাকেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

কীভাবে আবেদন করবেন?

আগামী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিক ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র বিলি এবং জমা নেওয়ার প্রক্রিয়া চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাজ চলবে (সরকারি ছুটির দিন ব্যতীত)।

প্রয়োজনীয় নথি :

  • আধার কার্ড।
  • ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি।
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট ও মার্কশিটের ফটোকপি।
  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।

পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ক্যাম্পের বিস্তারিত নামগুলি নীচে রয়েছে। রাজ্যের বাকী জেলাগুলির বিস্তারিত ক্যাম্পের তালিকা পেজের আরও নীচের দিকে দেখুন : 

পূর্ব মেদিনীপুর : 

203-Tamluk 

SAHID MATANGINI - Najrul Mancha, Kaktiya Bazar, Tamluk, Purba Medinipur

TAMLUK - AJAY MUKHERJEE SMRITI MANCHA IN FRONT OF TAMLUK BDO OFFICE

Tamluk (M) - Mahendra Smriti Sadan hall, Tamralipta Municipality office

204-Panskura Purba

KOLAGHAT - PANSHILA FLOWER MARKET

205-Panskura Paschim

PANSKURA - Panskura-I BDO Office, Balidangri, Panskura Paschim AC

Panskura (M) - Panskura Municipality Office Campus

206-Moyna

MOYNA - CHANDI MANDIR, NATUN PUKUR

TAMLUK - AJAY MUKHERJEE SMRITI MANCHA IN FRONT OF TAMLUK BDO OFFICE

207-Nandakumar

NANDAKUMAR - Basudebpur Maharaj Nandakumar High School Maidan

TAMLUK - AJAY MUKHERJEE SMRITI MANCHA IN FRONT OF TAMLUK BDO OFFICE

208-Mahisadal

HALDIA- Ramchand Gramin Pathagar Hall near Haldia BDO Office

MAHISHADAL - Kumudini Dakua Muktamancha, infront of BDO Office of Mahisadal Garh Kamalpur, West Bengal 721628

209-Haldia

Haldia (M) - RABINDRA NAJRUL MUKTA MANCHA

SUTAHATA - Sutahata BDO Office

210-Nandigram

NANDIGRAM-1 - Block Karmatirtha Campus

NANDIGRAM-2 - Block Office Campus Community Hall, Nandigram II

211-Chandipur

BHAGWANPUR-1 - Bhagwanpur Sports Ground

CHANDIPUR - Chandipur BDO Office Campus

212-Patashpur

PATASHPUR-1 - PATASHPUR-I BLOCK CAMPUS

PATASHPUR-2 - PATASHPUR-II BDO OFFICE CAMPUS

213-Kanthi Uttar

CONTAI-3 - Contai-III Block Office Campus

DESHAPRAN - Deshapran Block Office Campus

214-Bhagabanpur

BHAGWANPUR-1 - BDO Office Campus Kajlagarh

BHAGWANPUR-2 - Mugberia Gangadhar Mahavidyalaya

আরও পড়ুন : Yuba Sathi : ​১ এপ্রিল থেকেই ‘যুবসাথী’ : আবেদনের যোগ্য কারা, কোন কোন কাগজপত্র তৈরী রাখবেন, কোথায়-কিভাবে-কবে থেকে নাম লেখাবেন এখনই জেনে নিন !

215-Khejuri

KHEJURI-1 - Near Kamarda BDO Office Play Ground

KHEJURI-2 - Village - Ajanbari, PO - Janka, PS - Khejuri, Block - Khejuri II, District - East Midnapore, Pin - 721431 (JANKA PRIMARY HEALTH CENTER GROUND)

216-Kanthi Dakshin

Contai (M) - AUROVINDA STADIUM, WEST SIDE

CONTAI-1 - Arabinda Stadium adjacent to Contai-I BDO Office

CONTAI-3 - Contai-III Block Office Campus

217-Ramnagar

RAMNAGAR - 1 - RAMNAGAR RSA MOIDAN INFORNT OF RAMNAGAR-I BDO OFFICE

RAMNAGAR - 2 - BALISAI PATNA BOARD PRIMARY SCHOOL

218-Egra

Egra (M) - Egra Municipality Office Campus

EGRA-1 - EGRA I BDO OFFICE CAMPUS

EGRA-2 - EGRA II BDO OFFICE CAMPUS

রাজ্যের সমস্ত জেলার ক্যাম্পের তালিকা : তালিকাটির ওপর চাপ দিয়ে স্ক্রল করে নিজের জেলা ও এলাকার নাম দেখে নিন :


তালিকাটি apas.wb.gov.in/ ওয়েবসাইটের সৌজন্যে প্রাপ্ত
বিশদ জানতে এবং নিকটবর্তী ক্যাম্পের অবস্থান বুঝতে রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট (https://apas.wb.gov.in) বা হেল্পলাইন নম্বরে (১৮০০৩৪৫০১১৭) যোগাযোগ করতে বলা হয়েছে।

#লক্ষ্মীরভাণ্ডার #স্বনির্ভরবাংলা #মমতাবন্দ্যোপাধ্যায় #পশ্চিমবঙ্গসরকার #জনহিতকরপ্রকল্প #বাংলারউন্নয়ন #NewzBangla #LakshmirBhandar #YubaSathi #FreeIrrigationWater

No comments