Bula Chowdhury : পুলিশি প্রহরা এড়িয়ে ফের চুরিকাণ্ড পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে, ঘেরাটোপ নিয়ে উঠছে প্রশ্ন ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Bula Chowdhury : পুলিশি প্রহরা এড়িয়ে ফের চুরিকাণ্ড পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে, ঘেরাটোপ নিয়ে উঠছে প্রশ্ন !

নিউজবাংলা, উত্তরপাড়া: ঠিক যেন গত ১৫ আগস্টের পুনরাবৃত্তি। ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু তথা পদ্মশ্রী বুলা চৌধুরীর (Bula Chowdhury) উত্তরপাড়ার হিন্দমোটরের বাড়িতে। ফের সেই জানলার গ্রিল কেটেই ভিতরে ঢু…



নিউজবাংলা, উত্তরপাড়া: ঠিক যেন গত ১৫ আগস্টের পুনরাবৃত্তি। ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু তথা পদ্মশ্রী বুলা চৌধুরীর (Bula Chowdhury) উত্তরপাড়ার হিন্দমোটরের বাড়িতে। ফের সেই জানলার গ্রিল কেটেই ভিতরে ঢুকল চোরের দল। অভিযোগ, ঘর থেকে সর্বস্ব লুটে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কড়া পুলিশি প্রহরার মাঝেই কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এলাকার নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
​গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই প্রথমবার চুরির ঘটনা ঘটেছিল বুলা চৌধুরীর এই বাসভবনে। সেবার আলমারি ভেঙে পদ্মশ্রী পুরস্কারের পদক থেকে শুরু করে দেশ-বিদেশে জেতা একাধিক বহুমূল্য স্মারক ও জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই কায়দায় হানা দিল দুষ্কৃতী দল।
​বুলা চৌধুরী এদিন আক্ষেপের সুরে জানান, গত চুরির ঘটনার পর থেকেই বাড়ির সামনে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছিল। খোদ বুলা দেবীর বয়ান অনুযায়ী, “রাতে বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকে বলে জানতাম। তা সত্ত্বেও কীভাবে চোর ঘরের জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকল এবং লুটপাট চালাল, তা মাথায় আসছে না।”
​পুলিশের ভূমিকা নিয়ে জলঘোলা শুরু হতেই এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা বাড়ির সামনে নিয়মিত ফোর্স মোতায়েন করে রেখেছিলাম। তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল, তা আমরা খতিয়ে দেখছি।” এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হিন্দমোটর চত্বরের বাসিন্দারা। যে বাড়িতে পুলিশের পাহারা রয়েছে, সেখানেই যদি বারবার চুরি হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়।


No comments