Awas Yojna : নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’, ঘর তৈরীর টাকা পাবেন পাকা বাড়ির মালিকও, কিভাবে? জেনে নিন বিস্তারিত ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Awas Yojna : নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’, ঘর তৈরীর টাকা পাবেন পাকা বাড়ির মালিকও, কিভাবে? জেনে নিন বিস্তারিত !

Newz Bangla, কলকাতা: কাঁচা না পাকা? এই আইনি ও প্রযুক্তিগত জট কাটিয়ে শেষমেশ বড় স্বস্তি পেলেন রাজ্যের গৃহহীন ও প্রান্তিক মানুষজন। দেয়াল ইটের তৈরি হলেও, মাথার ওপর পাকা ছাদ না থাকলে এবার মিলবে প্রধানমন্ত্রী আবাসের অর্থ। সম্প্রতি এ নি…


Newz Bangla, কলকাতা: কাঁচা না পাকা? এই আইনি ও প্রযুক্তিগত জট কাটিয়ে শেষমেশ বড় স্বস্তি পেলেন রাজ্যের গৃহহীন ও প্রান্তিক মানুষজন। দেয়াল ইটের তৈরি হলেও, মাথার ওপর পাকা ছাদ না থাকলে এবার মিলবে প্রধানমন্ত্রী আবাসের অর্থ। 

সম্প্রতি এ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে চলা টানাপোড়েনের অবসান ঘটেছে। কেন্দ্রের ছাড়পত্র মিলতেই বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

​তিনি স্পষ্ট করেন, দেওয়ালে ইটের গাঁথনি থাকলেও যাঁর মাথার ওপর টিন বা খড়ের চাল রয়েছে, তাঁকে আর 'পাকাবাড়ি'-র দোহাই দিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হবে না। রাজ্যে বর্তমানে আবাসের সমীক্ষার কাজ দ্রুতগতিতে চলছে। 

অন্যদিকে, নবান্ন সূত্রে খবর, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে ‘পশ্চিমবঙ্গ আবাস’। চলতি কিস্তিতে রাজ্যের প্রায় ১০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে সরাসরি দ্বিতীয় কিস্তির অর্থ পাঠানো হচ্ছে।

​শুধু ঘর নয়, লক্ষ্মীলাভ হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলিরও। অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নারী সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহতকর ও দিলীপবাবু জানান, রাজ্যের সাড়ে ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে যোগ্যদের ৩ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। এজন্য বরাদ্দ মোট ৪০ হাজার কোটি টাকা। তবে স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক বেনিয়ম রুখতে বিশেষ অডিটের কড়া হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন।


No comments