Indranil Sen : হাইকোর্টে ধাক্কা, দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Indranil Sen : হাইকোর্টে ধাক্কা, দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন !

নিউজবাংলা, কলকাতা: আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খাওয়ার পর অবশেষে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইউনেস্কোর নাম ও লোগো অপব্যবহার করে প্রি-পুজো টিকিট বিক্রি এবং একাধিক বড় ইভেন্টে আ…

 


নিউজবাংলা, কলকাতা: আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খাওয়ার পর অবশেষে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইউনেস্কোর নাম ও লোগো অপব্যবহার করে প্রি-পুজো টিকিট বিক্রি এবং একাধিক বড় ইভেন্টে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, সম্প্রতি কলকাতা হাইকোর্টে প্রাক্তন মন্ত্রীর করা আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরই তদন্তকারী সংস্থা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শুধুমাত্র ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর প্রি-পুজো টিকিট বিক্রিই নয়, বরং দুর্গাপুজো কার্নিভাল, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কলকাতা বইমেলার মতো বড় বড় সরকারি আয়োজনেও আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে, নির্দিষ্ট কয়েকটি সংস্থাকে বেআইনি ও নিয়মবহির্ভূতভাবে লাভজনক টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তৎকালীন মন্ত্রীর প্রত্যক্ষ যোগ ছিল বলে অভিযোগ তোলে কেন্দ্রীয় এজেন্সি ও পুলিশ। এর মধ্যে একটি বিতর্কিত সংস্থার সঙ্গে তাঁর পরিবারের ঘনিষ্ঠ যোগের তথ্যও সামনে এসেছে।

এর আগে গত মাসেই ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানায় তল্লাশী চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পরপরই পুলিশ তাঁকে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এই হাই-প্রোফাইল গ্রেফতারির জেরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।

No comments