WB Primary Teacher : প্রাথমিকের ‘সারপ্লাস’ শিক্ষক বদলিতে স্থগিতাদেশ হাইকোর্টের, শুনানির মুখে ধাক্কা নতুন সরকারি নীতি ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WB Primary Teacher : প্রাথমিকের ‘সারপ্লাস’ শিক্ষক বদলিতে স্থগিতাদেশ হাইকোর্টের, শুনানির মুখে ধাক্কা নতুন সরকারি নীতি !

Newz Bangla : প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বা ‘সারপ্লাস’ শিক্ষকদের বদলি করার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতা‌দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আপাতত সারপ্লাস শিক্ষকদের অ…

 


Newz Bangla : প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বা ‘সারপ্লাস’ শিক্ষকদের বদলি করার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতা‌দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আপাতত সারপ্লাস শিক্ষকদের অন্য স্কুলে বদলি করা যাবে না বলে জানিয়েছে আদালত। তবে ইচ্ছুক শিক্ষকদের আবেদন গ্রহণ কিংবা অন্যান্য অভ্যন্তরীণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত বজায় রাখতে নতুন সরকার অতিরিক্ত শিক্ষকদের বদলির উদ্যোগ নিয়েছিল। গত জুলাই মাসে এ সংক্রান্ত নির্দেশিকা বা এসওপি জারি করা হয়। কিন্তু গণ্ডগোল বাধে বদলির মানদণ্ড নিয়ে। সরকারি নীতি অনুযায়ী, শিক্ষকদের বয়সের (বায়োলজিক্যাল এজ) ভিত্তিতে সারপ্লাস নির্ধারণের কথা বলা হয়। অর্থাৎ, স্কুলে সবচেয়ে কম বয়সি বা নবীন শিক্ষককেই সারপ্লাস ধরে অন্য স্কুলে বদলি করা হচ্ছিল— তিনি আগে যোগদান করে থাকলেও।

এই সরকারি বিধির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলার শিক্ষকেরা এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন। মামলাকারীদের মূল দাবি, বয়সের ভিত্তিতে নয়, বরং স্কুলে যোগদানের তারিখের ভিত্তিতে বদলি নীতি কার্যকর করা হোক। যে শিক্ষক সবশেষে স্কুলে যোগ দিয়েছেন, তাঁকেই সারপ্লাস ধরা উচিত।

আদালতে মামলাকারীদের পক্ষে আবেদন জানানো হলে, প্রাথমিক ভাবে শিক্ষকদের সেই যুক্তিতেই মান্যতা দেয় আদালত। বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ-র নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই নিয়ম সম্পূর্ণ অন্যায় ছিল। অতীতে অনিয়মের কারণে শহরের অনেক স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক নিয়োগ হয়েছিল, আর তার কোপ এসে পড়ছিল বয়সে কনিষ্ঠ নির্দোষ শিক্ষকদের ওপর। অন্যদিকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শিক্ষক সংগঠন এবিআরএসএম-এর তরফেও বয়সের ভিত্তিতে বদলির এই নীতিকে সমর্থন করা হয়নি বলে জানা গেছে।

হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত বদলি আতঙ্কে দিন গোনা কনিষ্ঠ প্রাথমিক শিক্ষকদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরল। আগামী বুধবারে মামলার পরবর্তী শুনানির দিকেই এখন তাকিয়ে রাজ্য শিক্ষা দফতর ও শিক্ষকসমাজ।

#PrimaryTeacherTransfer #HighCourtVerdict #WBTeacherNews #EducationUpdate #PrimarySchoolTeachers #NewzBangla #Bengalinews

No comments