NewzBangla (Special Report) : গ্যাস সংযোগে ইকেওয়াইসি কি বাধ্যতামূলক? জেনারেল বা উজ্জ্বলা কার জন্য কি নিয়ম? না করলে ফল কি হতে পারে? আগামী ১৬ আগষ্টের পর কি ঘটতে চলেছে? নিউজবাংলার এই রিপোর্টটি না দেখলে আপনি চরম লোকসানের মধ্যে পড়তে প…
NewzBangla
(Special Report) : গ্যাস সংযোগে ইকেওয়াইসি কি বাধ্যতামূলক? জেনারেল বা উজ্জ্বলা কার
জন্য কি নিয়ম? না করলে ফল কি হতে পারে? আগামী ১৬ আগষ্টের পর কি ঘটতে চলেছে? নিউজবাংলার
এই রিপোর্টটি না দেখলে আপনি চরম লোকসানের মধ্যে পড়তে পারেন।
এই মুহূর্তে
গ্যাস গ্রাহকদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইকেওয়াইসি (Electronic
Know Your Customer) সম্পন্ন
করা। যা প্রতিটি সাধারণ ও উজ্জ্বলা গ্রাহকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে দুই
ধরণের গ্রাহকদের জন্য দুটি ভিন্ন নিয়ম রাখা হয়েছে।
ইকেওয়াইসি না করলে কি ফল হবে?
সব থেকে মাথা
ব্যাথার কারণ হতে পারে জেনারেল গ্রাহকদের জন্য। ইকেওয়াইসি না করলে এই মুহূর্তে সাধারণ
ভাবে গ্রাহকদের যে মূল্যে গ্যাস কিনতে হয় তার থেকেও প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা বেশী দাম
গুনতে হবে। এরজন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবছরের ১৫ আগষ্ট পর্যন্ত।
উজ্জ্বলা
গ্রাহকদের ক্ষেত্রে ইকেওয়াইসি প্রতিবছর (এপ্রিল থেকে মার্চের মধ্যে) করতেই হবে। না
হলে তাঁদের ভর্তুকি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। উজ্জ্বলা গ্রাহকরা বছরের ৪টি সিলিন্ডারে
৩০০ টাকা করে ভর্তুকি পাচ্ছেন সেটাই বন্ধ হয়ে যাবে।
ইতিমধ্যে
আপনাদের অনেকের ফোনেই ম্যাসেজ বক্সে এমন একটি ম্যাসেজ এসেছে যেখানে স্পষ্ট করে জানানো
হয়েছে গত জুন মাসে আপনাকে সিলিন্ডার প্রতি ৭০০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এবং জুলাই
মাসে সিলিন্ডার প্রতি ভর্তুকির পরিমান ৬০০ টাকা। এবার ইকেওয়াইসি না করলে এই বাড়তি টাকা দিয়ে গ্যাস কিনতে হবে।
ইকেওয়াইসি কারা করতে পারবেন না?
যাদের গ্যাস
কানেকশানের সঙ্গে আধার সংযোগ নেই তাঁরা ইকেওয়াইসি করতে পারবেন না। এক্ষেত্রে ডিস্ট্রিবিউটারের
সঙ্গে দ্রুত যোগাযোগ করে আপনার গ্যাসের সঙ্গে আধার সংযোগ করে ফেলুন। অথবা আধার সংক্রান্ত
কোনও সমস্যা থাকলে তা দ্রুত খুঁজে বের করুন।
কাদের গ্যাসের সঙ্গে আধার সংযোগ হবে
না?
যাদের একাধিক
গ্যাস কানেকশান আছে তাঁরা একটি মাত্র সংযোগ চালু রাখতে পারবেন। অন্যগুলি বন্ধ করে দিতে
হবে। যারা একবার গ্যাস কানেকশান করার পর সেটি অন্য কারও নামে ট্রান্সফার করে দিয়েছিলেন,
এবং পরে আবারও নিজের নামে নতুন সংযোগ নিয়েছেন তাঁদের গ্যাসে আধার সংযোগ হবে না। যাদের
নাম উজ্জ্বলা গ্যাসের নমিনি হিসেবে যোগ আছে এবং নিজের নামে জেনারেল গ্যাস কানেকশান
নিয়েছেন তাদের আধার সংযোগ হবে না।
কি করতে হবে?
গ্যাসের ইকেওয়াইসি
সংক্রান্ত যে কোনও সমস্যা হলে দ্রুত আপনার গ্যাসের ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ
করতে হবে। না হলে আগামী ১৫ আগষ্টের পর আপনাকে অতিরিক্ত দাম দিয়ে গ্যাস কিনতে হতে পারে।

No comments