CJP : ‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিএ!’ নিট কাণ্ডে দফতর ছেড়ে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, জন্তর মন্তরে উৎসবে আন্দোলনকারীরা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

CJP : ‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিএ!’ নিট কাণ্ডে দফতর ছেড়ে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, জন্তর মন্তরে উৎসবে আন্দোলনকারীরা !

ভাগবতের বার্তার ৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর; প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ৫৭৫ শব্দের চিঠিতে তরুণদের ‘বিভ্রান্ত’ করার অভিযোগ বিরোধী শিবিরের বিরুদ্ধেনিজস্ব সংবাদদাতা, নয়া দিল্লি: একটানা ৩৬ দিনের অবস্থান আন্দোলন, …

 

ভাগবতের বার্তার ৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর; প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ৫৭৫ শব্দের চিঠিতে তরুণদের ‘বিভ্রান্ত’ করার অভিযোগ বিরোধী শিবিরের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, নয়া দিল্লি: একটানা ৩৬ দিনের অবস্থান আন্দোলন, জন্তর মন্তরের তীব্র বিক্ষোভ এবং দেশজুড়ে ক্ষোভের মুখে অবশেষে নতিস্বীকার করল মোদী সরকার। NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার পদত্যাগপত্র পাঠিয়ে প্রধান দাবি করেছেন, তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে কিছু রাজনৈতিক ও অসাধু চক্র। 

তবে এই পদত্যাগকে নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে আন্দোলনকারী ‘ককরোচ জনতা পার্টি’। দলের প্রধান অভিজিৎ দীপকে জন্তর মন্তর থেকে হুঙ্কার ছেড়ে বললেন, "ওরা বলত এই সরকার নাকি ইস্তফা দেয় না! কিন্তু আমরা প্রমাণ করে দিলাম— ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিএ!"

গত ৩ মে অনুষ্ঠিত হয় NEET-UG ২০২৬ পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে, যা গড়ায় আদালত ও সিবিআই (CBI) তদন্ত পর্যন্ত। জল এতদূর গড়ায় যে সরকার ও পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ (NTA) পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে বাধ্য হয়। বহু পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে এবং একাধিক ছাত্রের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা সামনে আসে। এরপরেই শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে রাজধানীর জন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করে ‘ককরোচ জনতা পার্টি’।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শনিবার সকালে আরএসএস (RSS) সরসংঘচালক মোহন ভাগবতের একটি বক্তব্যেই ত্বরান্বিত হয় প্রধানের পদত্যাগ প্রক্রিয়া। দিল্লিতে এক অনুষ্ঠানে ভাগবত স্পষ্ট ভাষায় বলেন, "আমরা গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেব, শক্তির জোরে সবার মালিক হব— এটা হতে পারে না। আজকের নতুন প্রজন্ম অনেক প্রশ্ন তোলে। আদেশ দেওয়ার বদলে ওদের সঙ্গে আলোচনা করা উচিত, যুক্তিশাস্ত্র বোঝানো দরকার।" ভাগবতের এই মন্তব্যের ঠিক চার ঘণ্টার মধ্যেই পদত্যাগপত্র প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান।

ইস্তফাপত্রে কী লিখেছেন ধর্মেন্দ্র প্রধান? (২ পৃষ্ঠা, ৫৭৫ শব্দ)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো দুই পৃষ্ঠার পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বিগত চার দশক ধরে শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। সিবিআই তদন্ত, পুনরায় পরীক্ষা আয়োজন এবং আগামী বছর থেকে কম্পিউটার ভিত্তিক (CBT) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি লেখেন:

"পরন্তু ইস দোরান ভি কই ছাত্রো কো গুমরাহ করনে কে লিয়ে জিম্মেদার পদো পর বসে ব্যক্তিয়ো নে বাধা ডালনে কি কোশিশ কি..." (এই কঠিন সময়েও দায়িত্বশীল পদে থাকা একাধিক ব্যক্তি ছাত্রদের বিভ্রান্ত করতে এবং বিঘ্ন ঘটাতে চেষ্টা করেছেন, যা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে।)

চিঠির দ্বিতীয় পৃষ্ঠায় তিনি আরও যোগ করেন:

"দেশ কি যুবশক্তি কো ভ্রম কে কুচক্র মে ফঁসনে নেহি দেঙ্গে, এহি মেরা সংকল্প হ্যায়।" (দেশের যুবশক্তিকে বিভ্রান্তির চক্রব্যূহে ফাঁসতে দেব না, এটাই আমার অঙ্গীকার।)

দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতিকে কাজে লাগাতে না পারে, সেই কারণেই তিনি পদত্যাগ করছেন বলে দাবি করেন।

আন্দোলনকারীদের পরবর্তী অবস্থান:

তবে শিক্ষামন্ত্রীর ইস্তফাতেই আন্দোলন থামছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, "ইস্তফা তো কেবল প্রথম ধাপ। আমাদের বাকি দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ককরোচ একবার ঢুকলে সহজে বের হয় না! যে সমস্ত ছাত্র আত্মঘাতী হয়েছে, তাদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আন্দোলনকারী ছাত্রদের ওপর থেকে সমস্ত পুলিশি মামলা প্রত্যাহার করতে হবে এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দিল্লি পুলিশ মনে রাখুক তারা কাদের সঙ্গে ঝামেলা নিয়েছে!"

ইতিহাসের মোড়:

২৯ বছর আগে ১৯৯৭ সালে ওড়িশায় প্রশ্ন ফাঁস কান্ডে এই ধর্মেন্দ্র প্রধানই নিজে ১,৫০০ ছাত্রকে নিয়ে রাস্তায় নেমেছিলেন। পুলিশের লাঠিচার্জে তাঁর শরীর ভাঙা ও একাধিক ফ্র্যাকচার হয়েছিল। আজ সময় ও পদের মোড়ে ইতিহাস অন্য রূপ নিল।

এনটিএ-তে বিরাট রদবদল ও প্রশাসনিক পদক্ষেপ:

শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঠিক আগের রাতেই এনটিএ-র (NTA) ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রকের দুই সচিবকে সরিয়ে দেওয়া হয়। এনটিএ সুত্রে জানা গিয়েছে, পরীক্ষা ব্যবস্থার প্রযুক্তিগত সংস্কারের জন্য ইউপিএসসি (UPSC)-র ‘প্রতিভা সেতু’ পোর্টালের মাধ্যমে ১৬ জন তরুণ পেশাদার এবং ৪ জন সিনিয়র জেনারেল ম্যানেজার নিয়োগ করা হচ্ছে।

বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে সিবিআই। রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লি থেকে ইতিমধ্যেই ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দ্রুতই আদালতে চার্জশিট পেশ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

ইস্তফাপত্রে কি লিখেছেন মন্ত্রী, দেখুন :


#DharmendraPradhan #NEETPaperLeak #NTA #EducationMinistry #ResignationNews #JantarMantar #AbhijitDipke #CBIInvestigation #AnandabazarPatrika #BreakingNews

No comments