Weather Report : ঘূর্ণিঝড় 'অর্ণব' এর জের ! পূর্ব মেদিনীপুর সহ চার জেলায় কিছু সময়ের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Weather Report : ঘূর্ণিঝড় 'অর্ণব' এর জের ! পূর্ব মেদিনীপুর সহ চার জেলায় কিছু সময়ের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি !

Newz Bangla: পুজোর আমেজ কাটতে না কাটতেই আবহাওয়ায় ফের বদল। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক কেন্দ্র কলকাতার তরফে…

 


Newz Bangla: পুজোর আমেজ কাটতে না কাটতেই আবহাওয়ায় ফের বদল। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক কেন্দ্র কলকাতার তরফে (Nowcast Weather Warning)-এ জানানো হয়েছে যে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত.

কোথায় কোথায় প্রভাব? আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ ২৭ অক্টোবর দুপুর ১টা বেজে ৩২ মিনিটে প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়েছে যে, পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে অর্থাৎ বিকেল বা সন্ধ্যার দিকে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।

কী ধরনের আবহাওয়া থাকবে?

  • বৃষ্টি ও বজ্রপাত: ওই জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে.

  • ঝোোড়ো হাওয়া: বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস.

প্রশাসন ও আবহাওয়াবিদদের পরামর্শ:

  • হলুদ সতর্কতা (Yellow Warning): পরিস্থিতি বিবেচনা করে এই জেলাগুলিতে ‘হলুদ সতর্কতা’ বা ‘সতর্ক থাকুুন’ (Watch: Be Aware)-এর বার্তা জারি করা হয়েছে.

  • বজ্রপাত থেকে সতর্কতা: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে এই সময়কালে নিরাপদ ও সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে.

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলির বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

#WestBengalWeather #AliporeWeatherDepartment #WeatherUpdate #SouthBengalRain #Jhargram #EastMidnapore #WestMidnapore #South24Parganas #YellowAlert #NowcastWarning #KolkataWeather #BanglaNews #NewzBangla

No comments