Agniveer : অগ্নিবীরদের জন্য আধা সেনায় ৫০ শতাংশ সংরক্ষণ, লিখিত ও শারীরিক পরীক্ষা থেকে ছাড়ের ঘোষণা কেন্দ্রের ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Agniveer : অগ্নিবীরদের জন্য আধা সেনায় ৫০ শতাংশ সংরক্ষণ, লিখিত ও শারীরিক পরীক্ষা থেকে ছাড়ের ঘোষণা কেন্দ্রের !

Newz Bamgla : চার বছরের মেয়াদ শেষে ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সব সংশয় দূর করার বড় বার্তা দিল কেন্দ্রীয় সরকার। সেনায় চুক্তিভিত্তিক সেবা শেষে ফেরা প্রাক্তন অগ্নিবীরদের কর্মসংস্থানের পথ আরও সুগম করতে আধা সামরিক বাহিনী বা সেন্ট্রা…

 


Newz Bamgla : চার বছরের মেয়াদ শেষে ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সব সংশয় দূর করার বড় বার্তা দিল কেন্দ্রীয় সরকার। সেনায় চুক্তিভিত্তিক সেবা শেষে ফেরা প্রাক্তন অগ্নিবীরদের কর্মসংস্থানের পথ আরও সুগম করতে আধা সামরিক বাহিনী বা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (CAPF) ৫০ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করা হলো। মঙ্গলবার সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

​সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের কনস্টেবল ও রাইফেলম্যান পদে নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নির্বাচিত প্রাক্তন অগ্নিবীরদের এই ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। শুধু তা-ই নয়, নিয়োগের সময় প্রাক্তন অগ্নিবীরদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। ছাড় দেওয়া হয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষার ক্ষেত্রেও। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)— এর কোনোটিই দিতে হবে না প্রাক্তন অগ্নিবীরদের।

​এ ছাড়া বিএসএফ (BSF), সিআরপিএফ (CRPF), সিআইএসএফ (CISF), আইটিবিপি (ITBP), এসএসবি (SSB) ও অসম রাইফেলসের নিয়োগ বিজ্ঞপ্তিতেই সরাসরি এই সংরক্ষণের কথা স্পষ্টভাবে উল্লেখ থাকবে বলে জানা গেছে। পাশাপাশি, বয়সের উচ্চসীমায় সাধারণ প্রাক্তন অগ্নিবীরদের ৩ বছরের এবং প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য অতিরিক্ত ৫ বছরের বিশেষ ছাড় দেওয়া হবে।

​কারা এই অগ্নিবীর? এবং কী এই ‘অগ্নিপথ’ প্রকল্প?

​২০২২ সালের জুন মাসে ভারতের তিন সশস্ত্র বাহিনী— স্থলসেনা, নৌসেনা এবং বিমানবাহিনীতে তরুণদের যোগদানের জন্য ‘অগ্নিপথ’ (Agnipath) নামক একটি নতুন নিয়োগ প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রকল্পের অধীনে নিযুক্ত তরুণদেরই বলা হয় ‘অগ্নিবীর’

প্রকল্পের নিয়ম অনুযায়ী:

  • ​১৭.৫ বছর থেকে ২১ বছর বয়সের তরুণ-তরুণীদের চার বছরের চুক্তিতে তিন বাহিনীতে নিয়োগ করা হয়।
  • ​চার বছরের চাকরির মেয়াদ শেষে যোগ্যতার ভিত্তিতে ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ীভাবে সেনায় যুক্ত রাখা হয়।
  • ​বাকি ৭৫ শতাংশ অগ্নিবীর এককালীন করমুক্ত একালীন আর্থিক প্যাকেজ (‘সেবা নিধি’) নিয়ে অবসর গ্রহণ করেন।

​অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য ঢালাও চাকরির সুযোগ

​চার বছরের প্রশিক্ষণ ও সেনা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশগঠনে ও কর্মসংস্থানে তাঁদের অগ্রাধিকার দেওয়ার জন্য এখন থেকে একাধিক পথ খুলে যাচ্ছে:

​১. কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে অগ্রাধিকার: নতুন ঘোষণায় বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ৫০% সংরক্ষণের পাশাপাশি পরীক্ষা থেকে বিশেষ ছাড় তাঁদের চাকরির নিশ্চয়তা দ্বিগুণ করে দিল।

২. রাজ্য পুলিশ ও নিরাপত্তা সংস্থায় ছাড়: বহু রাজ্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে, নিজেদের পুলিশ ও অন্যান্য রাজ্য স্তরের নিরাপত্তাজনিত বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. বেসরকারি নিরাপত্তা ও করপোরেট ক্ষেত্র: চার বছরের কড়া সামরিক শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের দক্ষতার কারণে বেসরকারি বহুজাতিক সংস্থা, নিরাপত্তা সংস্থা এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাবগুলিতেও অগ্নিবীরদের চাহিদা ক্রমশ বাড়ছে।

​কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে দেশের যুবসমাজের মধ্যে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার উৎসাহ যেমন বাড়বে, তেমনই চার বছর পর অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা-ও অনেকটাই দূর হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।


No comments