Newz-Bangla, কলকাতা: দীর্ঘদিন পর এক ধাক্কায় একলাফে অনেকটা বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের হেঁশেলের চাপ বাড়িয়ে দেশজুড়ে (LPG Price) রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সিলিন্ডার প্রত…
Newz-Bangla, কলকাতা: দীর্ঘদিন পর এক ধাক্কায় একলাফে অনেকটা বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের হেঁশেলের চাপ বাড়িয়ে দেশজুড়ে (LPG Price) রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সিলিন্ডার প্রতি এক ধাক্কায় ২৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই বর্ধিত দাম আজ, ৭ জুন ২০২৬ থেকেই দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে।
এর ফলে শিল্পনগরী হলদিয়া ও সংলগ্ন এলাকায় ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯১৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৪৪ টাকা। অন্যদিকে কলকাতায় আজকের বর্ধিত দাম সহ গৃহস্থের গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৬৮ টাকা। জুন মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম একপ্রস্থ বাড়ার পর, রবিবাসরীয় সকালে ঘরোয়া গ্যাসের এই আকস্মিক মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আমজনতার।
এক নজরে হলদিয়া ও সংলগ্ন এলাকার নতুন গ্যাসের দর (এই দাম হলদিয়া ও সংলগ্ন এলাকার। কলকাতা সহ রাজ্যের অন্যপ্রান্তে এই দামে কিছুটা পরিবর্তন হবে)
আজ থেকে কার্যকর হওয়া নতুন মূল্যতালিকা অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম নিচে দেওয়া হলো:
- ১৪.২ কেজি (গৃহস্থ): ₹৯৪৪ (আগে ছিল ₹৯১৫)
- ৫ কেজি (ডোমেস্টিক): ₹৩৫০.৫০ (আগে ছিল ₹৩৪০)
- ১০ কেজি (কম্পোজিট): ₹৬৭৫.৫০ (আগে ছিল ₹৬৫৫)
- ১৯ কেজি (বাণিজ্যিক): ₹৩১৮৭.০০ (আগের মাসে ছিল ৩১৩৩.৫০)
- ৫ কেজি (কমার্শিয়াল): ₹৮৫৫.৫০ (আগের মাসে ছিল ৮৪২.৫০)
- ১৯ কেজি (এক্সট্রা তেজ): ₹৩২০৯.৫০ (আগের মাসে ছিল ৩১৫৬.০০)
আজ দেশের মেট্রো শহরগুলিতে গৃহস্থের (১৪.২ কেজি) গ্যাসের দাম
কলকাতার পাশাপাশি আজ দেশের অন্যান্য প্রধান শহরগুলিতেও রান্নার গ্যাসের দাম নতুন করে নির্ধারিত হয়েছে। আজকের মেট্রো শহরগুলির তালিকা:
| শহর | আজ ৭ জুনের নতুন দাম (১৪.২ কেজি সিলিন্ডার) |
| কলকাতা | ₹৯৬৮.০০ (২৯ টাকা বৃদ্ধি) |
| নয়া দিল্লী | ₹৯৪২.০০ (২৯ টাকা বৃদ্ধি) |
| মুম্বাই | ₹৯৪১.৫০ (২৯ টাকা বৃদ্ধি) |
No comments