নিউজবাংলা ডেস্ক : রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতার হেঁশেলে যাতে টান না পড়ে, তার জন্য বুধবার নবান্নে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে উচ্চপর…
নিউজবাংলা ডেস্ক : রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতার হেঁশেলে যাতে টান না পড়ে, তার জন্য বুধবার নবান্নে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রান্নার গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে বা চড়া দাম নিলে কোনওভাবেই রেয়াত করা হবে না। প্রয়োজনে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে সবকিছু ছাপিয়ে বুধবারের পর বৃহস্পতিবারও গ্যাস বুকিং করতে গিয়ে চরম নাজেহাল হয়েছেন গ্রাহকরা। বহু চেষ্টা করেও গ্যাস বুকিং নিশ্চিত করা যায়নি। তার মধ্যে আবার ২৫ দিনের লক পিরিয়ডের গেরোয় আটকে গিয়েছেন অনেকেই। গ্যাসের ডিস্ট্রিবিউটাররা যতই সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবী করুন না কেন, প্রাহক হয়রানী কিন্তু কোনও ভাবেই কমেনি। প্রশাসনের নজরদারী যতই বাড়ুক না কেন ডিস্ট্রিবিউটারদের অফিসে দিনভর উদ্বিগ্ন গ্রাহকদের লম্বা লাইন কিন্তু বন্ধ হয়নি। বুকিং না হলে কিভাবে গ্যাস মিলবে, বা বুকিং হলেও আদৌ কবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
রাজ্যের রান্নার গ্যাসের জোগান ও মজুতের ওপর নজর রাখতে নবান্নে ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নম্বরগুলি হল: ১০৭০/০৩৩-২২১৪-৩৫২৬ এবং ৮৬৯৭৯৮১০৭০। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে অযথা আতঙ্কিত হয়ে ‘প্যানিক বুকিং’ না করেন, সেদিকেও নজর রাখতে হবে। তেল সংস্থা ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য ওএমএস (OMS) অফিসার নিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
গ্যাস সরবরাহ নিয়ে সাধারণ মানুষের কোনও অভিযোগ থাকলে সরাসরি পুলিশের হেল্পলাইন নম্বরে (০৩৩-৪১৫০৬১০১ / ৩৫০২৬২১৪ / ২৪৮৭৪88০০) যোগাযোগ করা যাবে। মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিতে রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইন-শৃঙ্খলা), কলকাতার পুলিশ কমিশনার এবং ইবি (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ)-র কর্তারা রয়েছেন। রান্নার গ্যাসের পাশাপাশি কেরোসিন, পেট্রল ও ডিজেলের মজুত নিয়েও নিয়মিত নজরদারি চালাবে এই কমিটি।
গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে একগুচ্ছ ‘এসওপি’ (Standard Operating Procedure) তৈরি করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন:
- ২৪x৭ কন্ট্রোল রুম: নবান্নে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে (নম্বর: ১০৭০/০৩৩-২২১৪-৩৫২৬)। এখান থেকেই রাজ্যের এলপিজি জোগান ও মজুতের ওপর নজর রাখা হবে।
- অভিযোগ জানানোর হেল্পলাইন: সাধারণ মানুষ গ্যাস নিয়ে কোনও সমস্যায় পড়লে বা কালোবাজারির অভিযোগ থাকলে পুলিশের হেল্পলাইনে (০৩৩-৪১৫০৬১০১/৩৫০২৬২১৪) সরাসরি যোগাযোগ করতে পারবেন।
- উচ্চপর্যায়ের কমিটি: মুখ্য সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যেখানে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং ইবি (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ)-র কর্তারা রয়েছেন।
No comments