হলদিয়া : বৃহস্পতিবার বিকেল নাগাদ হলদিয়া মেছেদা জাতীয় সড়কের ডিঘাসীপুর এলাকায় তালপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি তেল ট্যাঙ্কার। সেই গাড়ির (Haldia) ধাক্কার অভিঘাত এতটাই ছিল …
হলদিয়া : বৃহস্পতিবার বিকেল নাগাদ হলদিয়া
মেছেদা জাতীয় সড়কের ডিঘাসীপুর এলাকায় তালপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রচন্ড
গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি তেল ট্যাঙ্কার। সেই গাড়ির (Haldia)
ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় ছিটকে পড়েছিলেন একাধিক
পথচারী। (ভয়াবহ মুহূর্তের ভিডিওটি একেবারে নীচে দেওয়া হল)
সেই ঘটনায়
এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে ভবানীপুর থানা সূত্রে জানা গেছে। প্রাথমিক
ভাবে মৃত ব্যক্তির নাম অমল সাহু বলে জানা গেছে। তিনি কর্মসূত্রে হলদিয়ায় থাকতেন।
এছাড়াও এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে
পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন : Purba Medinipur : উন্নয়নের মরণকামড়: হলদিয়া-মেছেদা রাজ্য সড়কে গাছ কাটার মহোৎসব !
স্থানীয়
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪.৪০টা নাগাদ নন্দকুমার থেকে হলদিয়া গামী
লেনে আচমকাই নিয়ন্ত্রণ হারায় তেল ট্যাঙ্কারটি। সেই সময় গাড়িটি বিপজ্জনক গতিতে
ছুটছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারের ওপর উঠে পড়ে।
এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি দিক বদলে সটান রাস্তার বাম দিকে থাকা একটি মিষ্টির
দোকানের ওপর দিয়ে একটি মাংস দোকান ও চায়ের দোকানের ওপর সজোরে ঢুকে পড়ে।
সেই সময়
রাস্তার ওপর দিয়ে যাওয়া একটি মোটর বাইক, ব্যবসায়ী থেকে পথচারী সবাইকেই পিষে দেয়
গাড়িটি। স্থানীয়দের দাবী, এই ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর হয়েছেন। খবর পেয়েই
ঘটনাস্থলে ছুটে আসে ভবানীপুর থানার পুলিশও। স্থানীয়রা ও পুলিশের সহযোগিতায় আহতদের
উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই অমল সাহু’র মৃত্যু হয়েছে বলে
ভবানীপুর থানা সূত্রে জানা গেছে।
এক ঝলকে দেখে নিন ভয়াবহ মুহূর্তের ভিডিওটি :

No comments