HS Exam 2026 : উচ্চমাধ্যমিকে কি কঠিন হলো বাংলা? 'সিলেবাসের মধ্যে প্রশ্ন হলেও দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

HS Exam 2026 : উচ্চমাধ্যমিকে কি কঠিন হলো বাংলা? 'সিলেবাসের মধ্যে প্রশ্ন হলেও দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা !

​"প্রথম দিনেই ধাক্কা! উচ্চমাধ্যমিকের বাংলার ‘জটিল’ চাবুকে নাস্তানাবুদ পরীক্ষার্থীরা। পর্ষদের প্রশ্নের প্যাঁচ কি তবে সাধারণ মেধার ধরাছোঁয়ার বাইরে? কী বলছেন শিক্ষক থেকে পড়ুয়ারা? দেখুন বিশেষ প্রতিবেদন।" -বিশ্লেষণ করেছেন বি…

 


​"প্রথম দিনেই ধাক্কা! উচ্চমাধ্যমিকের বাংলার ‘জটিল’ চাবুকে নাস্তানাবুদ পরীক্ষার্থীরা। পর্ষদের প্রশ্নের প্যাঁচ কি তবে সাধারণ মেধার ধরাছোঁয়ার বাইরে? কী বলছেন শিক্ষক থেকে পড়ুয়ারা? দেখুন বিশেষ প্রতিবেদন।" -বিশ্লেষণ করেছেন বিশিষ্ট শিক্ষক তন্ময় পালধি।

নিউজবাংলা, কলকাতা: ২০২৪ সালে মাধ্যমিক দেওয়ার সময় থেকেই নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। কখনও পরীক্ষার সময় এগিয়ে আসা, কখনও আবার নতুন এমসিকিউ (MCQ) ধাঁচের প্রশ্নের সঙ্গে মানিয়ে নেওয়া।

২০২৬ সালের উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই বাংলা প্রশ্নপত্র হাতে পেয়ে কপালে ভাঁজ পড়ল বহু পরীক্ষার্থীর। সাধারণ ও মধ্যমেধার পড়ুয়াদের দাবি, প্রশ্নপত্রের মান যথেষ্ট কঠিন, যা তাঁদের প্রত্যাশার বাইরে ছিল।

​বিজ্ঞান পড়ুয়াদের আক্ষেপ

​গত বছর থেকেই বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছিল পরীক্ষার সময়সীমা নিয়ে। বিশেষ করে অঙ্ক, পদার্থবিদ্যা ও রসায়নের মতো বিষয়ে সময় কম পাওয়া নিয়ে অভিযোগ উঠেছিল। এবারও এমসিকিউ-এর জন্য বরাদ্দ সময় ও প্রশ্নের জটিলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও পড়ুয়ারা। তাঁদের মতে, জীবনবিজ্ঞানের কিছু প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে যে, ৩৫ তোলাও অনেকের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

​পাঠ্যক্রমে অনার্সের ছোঁয়া?

​এবারের বাংলা প্রশ্নপত্রে 'হলুদ পোড়া' এবং 'হারুন সালেমের মাসি'—এই দুটি গল্প থেকে যে ধরনের প্রশ্ন এসেছে, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষজ্ঞদের একাংশের মতে, 'হলুদ পোড়া' গল্পটি মূলত স্নাতক বা অনার্স স্তরে পড়ানো হয়। ডাকঘর নাটক, অমল, ঠাকুরদা, রাজা, সুধা রূপক সাংকেতিক নাটক এগুলি গুরুত্বপূর্ণ। কিন্তু সুধা চরিত্র ছাড়া পরীক্ষার্থীদের বেশ বেগ পেতে হয়েছে।

উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়ারা দেরিতে বই পাওয়া সত্ত্বেও এই কঠিন বিষয়বস্তুর মোকাবিলা করেছে। অথচ পরীক্ষায় ধীরেনের মতো প্রধান চরিত্র বা গল্পের মূল থিম 'বিজ্ঞান বনাম কুসংস্কার'-এর বদলে নবীন নামক এক অপ্রধান চরিত্রের ওপর প্রশ্ন আসায় বিভ্রান্ত হয়েছে ছাত্রছাত্রীরা।

​কবিতার ছন্দেও জটিলতা

​রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রার্থনা’ বা সুভাষ মুখোপাধ্যায়ের ‘কেন এল না’ সহজ মনে হলেও, জীবনানন্দ দাশের ‘তিমির হননের গান’ কবিতাটি যথেষ্ট বেগ দিয়েছে পরীক্ষার্থীদের। আগে এই কবিতা এমএ (MA) ক্লাসে পড়ানো হতো। সেই উচ্চতর স্তরের কবিতা থেকে মধ্যবিত্তের বিকৃত বিলাস সংক্রান্ত গভীর প্রশ্ন উচ্চমাধ্যমিকের সাধারণ পড়ুয়াদের জন্য কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক শিক্ষকই।

​প্রবন্ধ ও নাটকে 'আনকমন' ঝোঁক

​সহায়ক পাঠ হিসেবে ‘ডাকঘর’ নাটকটি রূপক-সাংকেতিক হওয়ায় এমনিতে বোধগম্য হওয়া কঠিন। তার ওপর অমল বা রাজার মতো প্রধান চরিত্রের প্রশ্ন এড়িয়ে সুধার চরিত্রের ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, রচনার ক্ষেত্রে শতবর্ষ বা সার্ধশতবর্ষের ব্যক্তিত্বদের (যেমন নারায়ণ দেবনাথ, ঋত্বিক ঘটক বা মহাশ্বেতা দেবী) আসার সম্ভাবনা থাকলেও, বেছে নেওয়া হয়েছে সমরেশ বসুকে। যদিও তিনি প্রথিতযশা সাহিত্যিক, তবুও বর্তমান ধারার বাইরে গিয়ে এমন প্রশ্ন সাধারণ পড়ুয়াদের জন্য কিছুটা কঠিন বলেই মনে করা হচ্ছে।

​সব মিলিয়ে, সাহিত্যের ইতিহাসে অবনীন্দ্রনাথ বা রামকিঙ্করের মতো কিছু প্রশ্ন কমন এলেও, সামগ্রিকভাবে এবারের বাংলা প্রশ্নপত্র উচ্চমেধার পড়ুয়াদের সহায়ক হলেও সাধারণ ও মধ্যমেধার পড়ুয়াদের জন্য বেশ কঠিন হয়েছে বলেই মত শিক্ষা মহলের।

এমনকি পরীক্ষার রুটিন তৈরী করার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের যথেষ্ট চাপে রাখা হয়েছে। যেখানে বাংলা-ইংরেজী, অংক ও বায়োলজির মাঝে কোনও বিরতি নেই। এরফলে ছাত্রছাত্রীদের শেষ মুহুর্তে যথেষ্ট চাপের মুখে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ - সময়সূচী

​পরীক্ষার সাধারণ সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:১৫ পর্যন্ত (৩ ঘণ্টা ১৫ মিনিট)।

(স্বাস্থ্য ও শারীরশিক্ষা, দৃশ্যকলা, সঙ্গীত এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা ২ ঘণ্টার হবে - সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত)

তারিখ

বার

বিষয়সমূহ

১২.০২.২০২৬

বৃহস্পতিবার

প্রথম ভাষা: বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি, পাঞ্জাবি

১৩.০২.২০২৬

শুক্রবার

দ্বিতীয় ভাষা: ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংলিশ

১৭.০২.২০২৬

মঙ্গলবার

পদার্থবিদ্যা (Physics), পুষ্টিবিজ্ঞান (Nutrition), শিক্ষাবিজ্ঞান (Education), অ্যাকাউন্ট্যান্সি

১৮.০২.২০২৬

বুধবার

সমস্ত ভোকেশনাল বিষয় (Health Care, Automobile, IT & ITeS, ইত্যাদি)

১৯.০২.২০২৬

বৃহস্পতিবার

গণিত (Mathematics), মনোবিজ্ঞান (Psychology), নৃবিজ্ঞান (Anthropology), কৃষিবিদ্যা (Agronomy), ইতিহাস

২০.০২.২০২৬

শুক্রবার

জীববিজ্ঞান (Biological Science), বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান

২১.০২.২০২৬

শনিবার

রাশিবিজ্ঞান (Statistics), ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট

২৩.০২.২০২৬

সোমবার

রসায়ন (Chemistry), সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, ফারসি, আরবি, ফরাসি

২৪.০২.২০২৬

মঙ্গলবার

অর্থনীতি (Economics)

২৫.০২.২০২৬

বুধবার

কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডাটা সায়েন্স, এআই (AI), পরিবেশ বিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সঙ্গীত, দৃশ্যকলা

২৭.০২.২০২৬

শুক্রবার

কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন (Philosophy), সমাজবিজ্ঞান (Sociology)

#HS2026 #WBCHSE #BengaliPaper #HigherSecondary #EducationNews #উচ্চমাধ্যমিক২০২৬ #বাংলা_প্রশ্নপত্র #ছাত্র_অসন্তোষ #কঠিন_পরীক্ষা #NewzBangla


No comments