LPG Price : বাজেটের সকালে মধ্যবিত্তের পকেটে ‘ছ্যাঁকা’! হু হু করে বাড়ল গ্যাসের দাম ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

LPG Price : বাজেটের সকালে মধ্যবিত্তের পকেটে ‘ছ্যাঁকা’! হু হু করে বাড়ল গ্যাসের দাম !

নিউজবাংলা, দিল্লি : ঘড়ির কাঁটায় তখন সকাল। আর কয়েক ঘণ্টা পরেই দেশের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোদী জমানার (LPG Price) নতুন দস্তুর মেনে রবিবার ছুটির দিনেও খোলার অপেক্ষায় সংসদ ভবন। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে…

নিউজবাংলা, দিল্লি : ঘড়ির কাঁটায় তখন সকাল। আর কয়েক ঘণ্টা পরেই দেশের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোদী জমানার (LPG Price) নতুন দস্তুর মেনে রবিবার ছুটির দিনেও খোলার অপেক্ষায় সংসদ ভবন। ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই বড়সড় ধাক্কা এল আমজনতার হেঁশেলে। এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম।

বাজেট-আয়োজনের চূড়ান্ত ব্যস্ততার মাঝেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়ে দিল, ফের মহার্ঘ হচ্ছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার। ১ ফেব্রুয়ারি থেকেই সারা দেশে কার্যকর হচ্ছে এই বর্ধিত দর।

আরও পড়ুন : Horoscope : ১লা ফেব্রুয়ারি অপ্রিয় সত্য কি বিপদ বাড়াবে? নাকি মিলবে সৃজনশীল কাজের স্বীকৃতি? উত্তর লুকিয়ে আছে আজকের রাশিফলে।"

এক নজরে নয়া দামের তালিকা:

১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে ৫০ টাকা বাড়ানো হয়েছে। দেখে নিন দেশের চার মহানগরে আজ থেকে কত খরচ করতে হবে:

  • কলকাতা: ১,৮৪৪.৫০ টাকা

  • দিল্লি: ১,৭৪০.৫০ টাকা

  • মুম্বই: ১,৬৯২ টাকা

  • চেন্নাই: ১,৮৯৯.৫০ টাকা

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার অর্থ হলো— হোটেল, রেস্তোরাঁ এবং পাড়ার মোড়ের ধাবায় খাবারের দাম বাড়ার আশঙ্কা। ১৯ কেজির নীল সিলিন্ডারের এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে ছোট ও বড় ব্যবসায়ীদের পকেটে। যদিও কিছুটা ‘নিরাপদ’ ঘরোয়া সিলিন্ডার। সাধারণ মানুষের বাড়ির রান্নার গ্যাসের দামে আজ কোনও বদল আনা হয়নি। গত বছরের ৮ এপ্রিল (২০২৫) ঘরোয়া সিলিন্ডারের দাম শেষ বার বেড়েছিল, আপাতত সেই দরেই স্বস্তি খুঁজছে মধ্যবিত্ত।


আরও পড়ুন : Haldia : শূন্য ভিটে, জ্বলন্ত চিতা: হলদিয়ায় অরূপের পরিবারের ৬ লক্ষের উত্তরাধিকারী কে ?

বাজেটের ঠিক আগে এই মূল্যবৃদ্ধি কি কেবল ‘ট্রেলার’? নাকি পূর্ণাঙ্গ বাজেটে সাধারণ মানুষের জন্য অন্য কোনও বড় চমক অপেক্ষা করছে— এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

No comments