Bangladesh Election : ভোটের হাওয়া ওপার বাংলায়, বিএনপি-জামাত দ্বৈরথের মাঝে হাসিন্দার কেন্দ্রে অস্তিত্ব রক্ষার লড়াই হিন্দু নেতার ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Bangladesh Election : ভোটের হাওয়া ওপার বাংলায়, বিএনপি-জামাত দ্বৈরথের মাঝে হাসিন্দার কেন্দ্রে অস্তিত্ব রক্ষার লড়াই হিন্দু নেতার !

নিউজবাংলা, ঢাকা  : বাংলাদেশের রাজনীতির মানচিত্রে গোপালগঞ্জ ৩ মানেই ছিল শেখ হাসিনার অবিসংবাদিত সাম্রাজ্য। কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সেই চেনা মাটি থেকে এবার কার্যত মুছে গিয়েছে ‘নৌকা’র চিহ্ন। আওয়ামী লিগ নিষিদ্ধ হওয়ার পর হাসিনাহীন সেই শ…

 


নিউজবাংলা, ঢাকা  : বাংলাদেশের রাজনীতির মানচিত্রে গোপালগঞ্জ ৩ মানেই ছিল শেখ হাসিনার অবিসংবাদিত সাম্রাজ্য। কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সেই চেনা মাটি থেকে এবার কার্যত মুছে গিয়েছে ‘নৌকা’র চিহ্ন। আওয়ামী লিগ নিষিদ্ধ হওয়ার পর হাসিনাহীন সেই শূন্য ভিটেয় এবার নজর কাড়ছেন এক নতুন লড়াইয়ের কারিগর— পেশায় আইনজীবী তথা হিন্দু নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক।

হাসিনার নির্বাচনী কেন্দ্রে নির্দল হিসেবে দাঁড়িয়ে গোবিন্দ কেবল ভোট চাইছেন না, বরং চাইছেন উত্তাল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার এক ‘গ্যারান্টি’। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এই হেভিওয়েট সাধারণ সম্পাদক এখন সে দেশের বহুত্ববাদের শেষ আশা হয়ে দাঁড়িয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

হাসিনা সরকারের পতনের পর থেকেই ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার খবর বারবার শিরোনামে এসেছে। কখনও ঘরবাড়ি ভাঙচুর, কখনও বা প্রাণহানির আতঙ্ক। এমন এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে হাসিনার পুরনো গড় থেকে গোবিন্দের প্রার্থী হওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

যদিও মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁকে আইনি বাধার মুখে পড়তে হয়েছিল, কিন্তু দমে যাওয়ার পাত্র নন এই আইনজীবী। তিনি সাফ জানিয়েছেন, "আমি কোনো দলের শৃঙ্খলে নিজেকে বেঁধে রাখতে চাই না। আমি মানুষের কথা বলতে চাই, সংখ্যালঘুদের কণ্ঠস্বর হতে চাই।"

আরও পড়ুন Bangladesh Election : দেড় বছর পর নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ: উৎসবমুখর মেজাজে সম্পন্ন ভোটগ্রহণ, নজর এখন ফলাফলে !

হাসিনা নেই, কিন্তু মাঠ ফাঁকা নেই। গোপালগঞ্জ ৩ আসনে এবার রথী-মহারথীর ভিড়। বিএনপি-র তরফে লড়ছেন এস এম জিলানি। পিছিয়ে নেই জামাত-ই-ইসলামও, তাদের হয়ে ময়দানে নেমেছেন এম এম রেজাউল করিম। এ ছাড়াও রয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির আরিফুল দরিয়া এবং গণ অধিকার পরিষদের আবুল বাশারের মতো প্রার্থীরা।

এক নজরে গোপালগঞ্জ ৩-এর উল্লেখযোগ্য প্রার্থীরা:

  • গোবিন্দচন্দ্র প্রামাণিক: নির্দল (সংখ্যালঘু স্বার্থ ও ধর্মনিরপেক্ষতার মুখ)
  • এস এম জিলানি: বিএনপি
  • এম এম রেজাউল করিম: জামাত-ই-ইসলাম
  • আরিফুল দরিয়া: ন্যাশনাল সিটিজেন পার্টি

রাজনৈতিক পণ্ডিতদের মতে, হাসিনার অনুপস্থিতিতে গোপালগঞ্জে ভোট হবে ঠিকই, কিন্তু সেই চেনা মেজাজ নেই। একদিকে বিএনপি যেমন তাদের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া, অন্যদিকে জামাত চাইছে তাদের শক্তিবৃদ্ধি করতে। এই দুই ‘মেরু’র লড়াইয়ের মাঝে গোবিন্দ প্রামাণিক যদি সাধারণ হিন্দু ও উদারপন্থী মুসলিমদের সমর্থন জোগাড় করতে পারেন, তবে তা বাংলাদেশের আগামী রাজনীতির জন্য এক বড় সংকেত হবে।

আজ ভোট। গণভোট আর সাধারণ নির্বাচনের জোড়া চাপ সামলে বাংলাদেশ কি শেষ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির পথে হাঁটবে? না কি মৌলবাদের ছায়ায় আরও একবার ধুঁকবে সংখ্যালঘু সমাজ? তার উত্তর লুকিয়ে গোপালগঞ্জের ব্যালট বাক্সেই।

#BangladeshElection #Gopalganj3 #BangladeshPolitics #SheikhHasina #GobindaPramanik #Election2024 #BreakingNewsBengal #InternationalPolitics #NewzBangla

No comments