নিউজবাংলা, নয়াদিল্লি:নতুন বছরে বড়সড়কোপপড়তেচলেছেতামাকজাতপণ্যেরনেশায়অভ্যস্তমানুষদেরপকেটে।আগামী১ফেব্রুয়ারিথেকেএক (Cigarette Price Hike)ধাক্কায়আকাশছোঁয়াহতেচলেছেসিগারেট, বিড়িওপানমশলারদাম।কেন্দ্রীয়সরকারেরনতুনশুল্ককাঠামোরজেরেবাজারে১৮টাক…
নিউজবাংলা, নয়াদিল্লি: নতুন বছরে বড়সড় কোপ পড়তে চলেছে তামাকজাত পণ্যের নেশায় অভ্যস্ত মানুষদের পকেটে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এক (Cigarette Price Hike) ধাক্কায় আকাশছোঁয়া হতে চলেছে সিগারেট, বিড়ি ও পান মশলার দাম। কেন্দ্রীয় সরকারের নতুন শুল্ক কাঠামোর জেরে বাজারে ১৮ টাকার একটি সিগারেটের দাম বেড়ে হতে পারে ৭২ টাকা! অর্থাৎ, নেশার খরচ বাড়তে চলেছে প্রায় চার গুণ।
কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি?
২০২৫ সালের ডিসেম্বর মাসে লোকসভা ও রাজ্যসভায় তামাকজাত পণ্য সংক্রান্ত দুটি নতুন বিল পাশ করা হয়েছে। সেই আইন মোতাবেক, ১ ফেব্রুয়ারি থেকে পুরনো ‘কমপেনসেশন সেস’ বা ক্ষতিপূরণ সেস তুলে নেওয়া হচ্ছে। তার পরিবর্তে বসছে নতুন ও চড়া হারের শুল্ক। এর ফলেই বাজারের প্রচলিত ৭০ টাকার সিগারেটের প্যাকেট ১০০ টাকার গণ্ডি ছুঁতে পারে। পিছিয়ে নেই পান মশলাও— ১০ টাকার প্যাকেটের দাম বেড়ে ১৪-১৫ টাকা হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, প্রতি এক হাজার সিগারেট স্টিকে আবগারি শুল্ক ২০০-৭৩৫ টাকা থেকে বাড়িয়ে একলাফে ২৭০০ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। চিবানো তামাক বা জর্দার ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০ শতাংশ। হুক্কার তামাকে বসছে ৪০ শতাংশ শুল্ক। সবথেকে বেশি প্রভাব পড়ছে স্মোকিং মিক্সচারে, যেখানে শুল্ক পাঁচ গুণ বেড়ে ৬০ শতাংশ থেকে সরাসরি ৩০০ শতাংশে গিয়ে ঠেকেছে।
[আরও পড়ুন : LPG Price : নতুন বছরের প্রথম উপহার ! পকেটে কোপ মেরে মহার্ঘ হল গ্যাস, ১ জানুয়ারি থেকেই কার্যকর নতুন দাম !]
[আরও পড়ুন : Dilip Ghosh : ‘পার্টিরও শিক্ষা নেওয়া উচিত’, খড়গপুরে ফেরার ইচ্ছা প্রকাশ করে বিস্ফোরক দিলীপ !]
কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, সিগারেট ও তামাকজাত পণ্যের ওপর এখন থেকে ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে। বিড়ির ক্ষেত্রে এই হার থাকবে ১৮ শতাংশ। এখানেই শেষ নয়, পান মশলার ওপর নতুন করে চাপানো হচ্ছে ‘স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস’। এমনকি জর্দা বা গুটখা প্যাকিং করার মেশিনের ওপরও অতিরিক্ত কর ধার্য করেছে কেন্দ্র।
এক নজরে দাম বৃদ্ধির তালিকা :
- সিগারেট: প্রতি এক হাজার সিগারেট স্টিকে আবগারি শুল্ক আগে যেখানে ২০০ থেকে ৭৩৫ টাকা ছিল, তা এক ধাক্কায় বেড়ে ২৭০০ থেকে ১১ হাজার টাকা হতে চলেছে।
- চিবানো তামাক (জর্দা/গুটখা): শুল্ক ২৫ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশ হবে।
- হুক্কা তামাক: এর উপর বসবে ৪০ শতাংশ শুল্ক।
- স্মোকিং মিক্সচার: শুল্ক পাঁচ গুণ বেড়ে ৬০ শতাংশ থেকে ৩০০ শতাংশে পৌঁছবে।
- পান মশলা: এর উপরে জিএসটি ছাড়াও বসবে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস।
- জর্দা মেশানো তামাক ও গুটখা প্যাকিং মেশিন: এগুলির উপরেও নতুন শুল্ক ধার্য হবে।
স্বাভাবিকভাবেই
কেন্দ্রের এই সিদ্ধান্তে মাথায়
হাত পড়েছে সাধারণ ক্রেতাদের। নেশার খরচ এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলিতে
টানাপোড়েন বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তামাক বিরোধী সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত
জানালেও, আমজনতার একাংশের মতে, জীবনযাত্রার খরচ যে হারে বাড়ছে
তাতে এই নতুন শুল্ক
মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো।
#CigarettePriceHike #NewYear2026 #NewzBangla #BengaliNews #PriceHike #GST #TobaccoPrice

No comments