নিউজবাংলা, কলকাতা:দীর্ঘআটমাসের ‘নির্বাসন’ কাটিয়েঅবশেষেস্বমহিমায়ফিরলেনদিলীপঘোষ।চেনামেজাজ, চেনাবাচনভঙ্গিআরসোজাসাপ্টাকথা।২০২৬-এরবিধানসভানির্বাচনেরদামামাবাজার (Dilip Ghosh)মুখেজনপ্রিয় বাংলা চ্যানেলকেদেওয়াএকান্তসাক্ষাৎকারেদিলীপস্পষ্টজ…
নিউজবাংলা, কলকাতা: দীর্ঘ আট মাসের ‘নির্বাসন’ কাটিয়ে অবশেষে স্বমহিমায় ফিরলেন দিলীপ ঘোষ। চেনা মেজাজ, চেনা বাচনভঙ্গি আর সোজাসাপ্টা কথা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার (Dilip Ghosh) মুখে জনপ্রিয় বাংলা চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দিলীপ স্পষ্ট জানিয়ে দিলেন, দল চাইলে তিনি তাঁর পুরনো জমি খড়গপুর থেকেই লড়াই করতে আগ্রহী। তবে একই সঙ্গে গত লোকসভা নির্বাচনে তাঁকে কেন্দ্র করে দলের সিদ্ধান্তের কাটাছেঁড়া করতেও ছাড়েননি বিজেপির এই বর্ষীয়ান নেতা। রাখঢাক না রেখেই বললেন, ‘‘বারবার এমনটা হবে বলে মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত।’’
খড়গপুর সদর কেন্দ্র থেকে এর আগে দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছেন দিলীপ। সেই প্রসঙ্গ টেনেই তাঁর মন্তব্য, ‘‘খড়গপুরের মানুষ দু’বার জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। ওখানের মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে। পার্টি যদি বলে, আমি ওখানেই লড়ব।’’ তবে পরক্ষণেই বাস্তববাদী মেজাজে যোগ করেন, ‘‘জানি না পার্টি কী করবে। আমার ইচ্ছের উপর সেটা হয় না। আমি আমার ইচ্ছে প্রকাশ করেছি মাত্র।’’
গত লোকসভা নির্বাচনে মেদিনীপুরের চেনা জমি ছেড়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হতে হয়েছিল দিলীপকে। সেই তিক্ত অভিজ্ঞতার স্মৃতি উসকে তিনি বলেন, ‘‘গতবার ইচ্ছে প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়ব না, বর্ধমানে যাব না। কিন্তু পার্টি বলেছিল, আমি গিয়েছি। কিন্তু বারবার এরকম হবে বলে আমার মনে হয় না।’’ এই মন্তব্যের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন, দলের ওপর তলার পরিকল্পনায় বারবার ‘বলি’ হতে তিনি আর রাজি নন। ‘পার্টির শিক্ষা নেওয়া উচিত’— দিলীপের এই একটি বাক্যই এখন রাজ্য রাজনীতির অলিন্দে শোরগোল ফেলে দিয়েছে।[আরও পড়ুন : LPG Price : নতুন বছরের প্রথম উপহার ! পকেটে কোপ মেরে মহার্ঘ হল গ্যাস, ১ জানুয়ারি থেকেই কার্যকর নতুন দাম !]
[আরও পড়ুন : Cigarette Price Hike : ১৮ টাকার সিগারেট একলাফে ৭২! ১ ফেব্রুয়ারি থেকে ধূমপায়ীদের পকেটে বড়সড় ‘সার্জিক্যাল স্ট্রাইক’!]
বিধানসভা নির্বাচনের বছরে দাঁড়িয়ে দিলীপের এই সক্রিয়তা যথেষ্ট
তাৎপর্যপূর্ণ। রাজনীতির কারবারিদের মতে, দিলীপ ঘোষ মানেই এক বিশেষ ভোটব্যাঙ্ক
এবং আগ্রাসী প্রচার। আট মাস নিজেকে
আড়ালে রাখার পর তাঁর এই
প্রত্যাবর্তন এবং সরাসরি খড়গপুর থেকে লড়ার দাবি বিজেপির অন্দরে নতুন কোনও সমীকরণ তৈরি করে কি না, এখন
সেটাই দেখার।
#DilipGhosh #BJPLeader #KGPAssembly26 #NewzBangla #BengaliNews
No comments