নিউজবাংলা, কলকাতা:শেষপর্যন্তকিতবেতাসেরঘরেরমতোভেঙেপড়বেজুনিয়রডাক্তারদেরদীর্ঘলড়াই? আরজিকর-কাণ্ডেরবিচারচেয়েযে ‘ওয়েস্টবেঙ্গলজুনিয়রডক্টর্সফ্রন্ট’ (WBJDF) রাজ্যরাজনীতিতোলপাড়করেছিল, সেইসংগঠনেইএবারআড়াআড়িফাটল।সংগঠনেরট্রাস্টবডিরসভাপতিপদথেক…
নিউজবাংলা, কলকাতা: শেষ পর্যন্ত কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ লড়াই? আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে যে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ (WBJDF) রাজ্য রাজনীতি তোলপাড় করেছিল, সেই সংগঠনেই এবার আড়াআড়ি ফাটল। সংগঠনের ট্রাস্ট বডির সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ অনিকেত মাহাতো (Aniket Mahato)। তাঁর এই সিদ্ধান্তের পরই আন্দোলনের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
অনিকেত মাহাতোর ইস্তফা কেবল একটি পদত্যাগ নয়, বরং আন্দোলনের অন্দরের ‘অগণতান্ত্রিক’ পরিবেশের এক বিস্ফোরক দলিল। তাঁর অভিযোগ, সংগঠনের নতুন কমিটি তৈরির ক্ষেত্রে আইনি পরামর্শকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। অনিকেতের কথায়, “খুব কষ্টের সঙ্গে এই সিদ্ধান্ত নিতে হলো। ট্রাস্টের নিয়ম অনুযায়ী নতুন এগজিকিউটিভ কমিটি তৈরির সংস্থান নেই। আমি বার বার আইনি পরামর্শ নেওয়ার কথা বললেও কেউ কর্ণপাত করেনি।” তাঁর প্রশ্ন, সাধারণ আন্দোলনকারীদের মতামত না নিয়ে তৈরি হওয়া এই কমিটি কতটা ন্যায়বিচার আনতে পারবে? তবে ফ্রন্ট ছাড়লেও ‘অভয়া’র বিচার চেয়ে তাঁর ব্যক্তিগত লড়াই জারি থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি।
অনিকেতের এই পদক্ষেপে কার্যত আকাশ থেকে পড়েছেন কিঞ্জল নন্দ, আশফাকুল্লা নাইয়ারা। আশফাকুল্লা বলেন, “এতদিন মাত্র পাঁচজন ট্রাস্টি গোটা বিষয় সামলাচ্ছিলেন। আমরা চেয়েছিলাম রাজপথের সাধারণ ছাত্রছাত্রীদের সম্মান জানাতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে। সেখানে কিছু মতভেদ হয়েছিল ঠিকই, কিন্তু এভাবে হঠাৎ পদত্যাগ কেন, তা আমাদের কাছে বড় বিস্ময় ও হতাশার।”
আন্দোলনের এই ভাঙন নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “পুরো বিষয়টির মধ্যেই রহস্য আছে। অভয়া সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তোলা তহবিলের টাকা কোথায় যাচ্ছে? ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে টাকা মেটানো থেকে শুরু করে নানা হিসেব বহির্ভূত খরচের অভিযোগ উঠছে। এই ট্রাস্ট বা কমিটি এখন আসলে ‘মধুভাণ্ডে’ পরিণত হয়েছে।”বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মনে করছেন, অনিকেত মাহাতোর এই প্রস্থান অভয়ার বিচারের লড়াইয়ে এক বড় ধাক্কা। তাঁর মতে, ফ্রন্টের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠছিল, অনিকেতের পদত্যাগ সেই বিতর্ককেই মান্যতা দিল।
আন্দোলনের শুরুর দিন থেকে যে সংহতি দেখা গিয়েছিল, আজ সেখানে কেবলই বিচ্ছেদের সুর। ট্রাস্টের নতুন কমিটি বনাম অনিকেতের আইনি যুক্তি— এই দ্বন্দ্বে এখন সরগরম স্বাস্থ্য ভবন থেকে রাজপথ। এখন দেখার, ফ্রন্টের এই ভাঙন অভয়ার বিচার পাওয়ার লড়াইকে কোন পথে নিয়ে যায়।
#RGKarCase #JuniorDoctorsFront #JusticeForAbhaya #AniketMahato #WestBengalMedical

No comments