নিজস্বপ্রতিনিধি, কলকাতা:দেশেরব্যাঙ্কগুলিতেআমানতকারীরহদিসনেই—এমনটাকারপাহাড়ক্রমেইআকাশছোঁয়াহচ্ছে।রিজার্ভব্যাঙ্কঅবইন্ডিয়া (আরবিআই)-এরসাম্প্রতিকতমরিপোর্টবলছে, ২০২৪সালশেষহওয়াপর্যন্তদেশেরবিভিন্নব্যাঙ্কেপড়েথাকাদাবিহীনঅর্থের (Unclaimed De…
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের ব্যাঙ্কগুলিতে আমানতকারীর হদিস নেই—এমন টাকার পাহাড় ক্রমেই আকাশছোঁয়া হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-এর সাম্প্রতিকতম রিপোর্ট বলছে, ২০২৪ সাল শেষ হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে থাকা দাবিহীন অর্থের (Unclaimed Deposits) পরিমাণ দাঁড়িয়েছে ৬২,৩১৪ কোটি টাকা। অন্তত ১০ বছর বা তার বেশি সময় ধরে কোনও লেনদেন না হওয়া সেভিংস, কারেন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলি থেকেই এই বিপুল পরিমাণ টাকা জমেছে। এই বিশাল অঙ্কের মালিক কারা, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।
আরবিআই-এর বার্ষিক খতিয়ান অনুযায়ী, এই দাবিহীন আমানতের সিংহভাগই রয়েছে সরকারি ব্যাঙ্কগুলির হাতে। টাকার অঙ্কে যা প্রায় ৫০,৯০৭.৯১ কোটি টাকা। একক ব্যাঙ্ক হিসেবে বরাবরের মতো তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। সেখানে পড়ে রয়েছে ১৬,৯৬৮.৪১ কোটি টাকা। ওয়াকিবহাল মহলের মতে, গ্রাহক সংখ্যা বিপুল হওয়ায় এসবিআই-এর ক্ষেত্রে এই অঙ্ক বেশি হওয়া স্বাভাবিক। তবে সামগ্রিকভাবে এই তথ্য গ্রাহক সচেতনতা ও ব্যাঙ্কগুলির যোগাযোগ ব্যবস্থার খামতিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
পড়ে থাকা এই টাকা প্রকৃত মালিক বা তাঁদের উত্তরাধিকারীদের হাতে পৌঁছে দিতে তৎপর হয়েছে কেন্দ্র। গত অক্টোবর মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘ইয়োর মানি, ইয়োর রাইট’ নামে একটি দেশব্যাপী সচেতনতা অভিযান শুরু করেছেন। সাধারণ মানুষকে তাঁদের পরিবারের হারানো বা ভুলে যাওয়া সঞ্চয়ের খোঁজ দিতেই এই উদ্যোগ।
নিয়ম অনুযায়ী, কোনও অ্যাকাউন্টে টানা ১০ বছর লেনদেন না হলে সেই টাকা ‘ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস’ (DEA) ফান্ডে পাঠিয়ে দেওয়া হয়। তবে আরবিআই সাফ জানিয়েছে, টাকা এই তহবিলে গেলেও আমানতকারীর অধিকার নষ্ট হয় না। উপযুক্ত নথি ও প্রমাণ পেশ করলে যে কোনও সময় এই টাকা ফেরত পাওয়া সম্ভব।
টাকা ফেরতের উপায় বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দাবিহীন টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া যথেষ্ট সরল।
· অ্যাকাউন্টধারী নিজে বা তাঁর বৈধ উত্তরাধিকারী প্রয়োজনীয় কেওয়াইসি (KYC) নথি নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন।
· যাচাই পর্ব শেষ হলেই অ্যাকাউন্টটি পুনরায় চালু করা যায় অথবা টাকা তুলে নিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়।
সামান্য সচেতনতা আর সামান্য উদ্যোগ
নিলেই বহু পরিবার তাঁদের প্রাপ্য কয়েক হাজার কোটি টাকা ফিরে পেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
#RBI #UnclaimedDeposits #BankingNews #IndianEconomy #RBIAlert #UnclaimedMoney #FinancialNews

No comments