Annapurna : লক্ষ্মীর ভাণ্ডার পেলেও ‘অন্নপূর্ণা’য় বাদ! রাজ্যজুড়ে তুমুল বিক্ষোভে ২৮ লক্ষ ফর্ম ফের যাচাইয়ের নজিরবিহীন নির্দেশ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Annapurna : লক্ষ্মীর ভাণ্ডার পেলেও ‘অন্নপূর্ণা’য় বাদ! রাজ্যজুড়ে তুমুল বিক্ষোভে ২৮ লক্ষ ফর্ম ফের যাচাইয়ের নজিরবিহীন নির্দেশ!

Newz Bangla, কলকাতা : বিক্ষোভের জেরে শেষমেশ পিছু হটল সরকার, নতুন করে বাতিল হওয়া প্রায় ২৮ লক্ষ ফর্ম ফের পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। নতুন সরকার ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ছাড়তেই রাজ্যজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। …

 


Newz Bangla, কলকাতা : বিক্ষোভের জেরে শেষমেশ পিছু হটল সরকার, নতুন করে বাতিল হওয়া প্রায় ২৮ লক্ষ ফর্ম ফের পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। নতুন সরকার ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ছাড়তেই রাজ্যজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এককালীন তিন হাজার টাকা পেয়ে একাংশ যখন উল্লসিত, তখন বিগত সরকারের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেয়েও এবার ‘অন্নপূর্ণা’র তালিকায় নাম না থাকা মহিলারা ক্ষোভে ফেটে পড়েছেন।

এই গণবিক্ষোভের চাপেই তড়িঘড়ি ‘অস্থায়ীভাবে’ খারিজ হওয়া ২৭ লক্ষ ৮৩ হাজার আবেদনপত্র পুনর্বার সরজমিনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ জুলাই থেকেই এই স্ক্রুটিনি শুরু হয়েছে, যা আগামী সাত দিনের মধ্যে শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

​যদিও চলতি মাসেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এক মেগা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে মহাসমারোহে দাবি করেছিলেন— জনকল্যাণ শিবিরে জমা হওয়া আবেদনকারীদের সকলেই টাকা পেয়ে গিয়েছেন।

কিন্তু বাস্তব যে সেই দাবির সঙ্গে মিলছে না, তা এখন প্রশাসনের অন্দরের তৎপরতাতেই স্পষ্ট। নবান্নের নতুন নির্দেশিকায় জনকল্যাণ শিবিরের বকেয়া ফর্ম দ্রুত আপলোডের যে নির্দেশ দেওয়া হয়েছে, তা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঢালাও প্রচারের আড়ালে বহু যোগ্য মানুষ আসলে বঞ্চিতই থেকে গিয়েছিলেন।

​প্রশাসন সূত্রে খবর, রাজ্যে জমা পড়া ১ কোটি ৬২ লক্ষ আবেদনের মধ্যে ১ কোটি ২২ লক্ষ গ্রাহ্য হলেও, আয়কর প্রদান, জিএসটি নম্বর বা পাকা বাড়ির মতো নানা কারণে বাকি ২৮ লক্ষ আবেদন সাময়িকভাবে বাতিল হয়েছিল। এবার রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে সাফ জানানো হয়েছে, একজনও যোগ্য উপভোক্তা যেন বাদ না যান। তাই পোর্টালের ‘রিজেক্টেড’ স্ট্যাটাস বদলে ফের যাচাইয়ের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অফলাইনে জমা পড়া আবেদনগুলিও দ্রুত ‘ডিজিটাইজ’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষত, বিভিন্ন জনকল্যাণ শিবিরে জমা পড়া ফর্মগুলিকে সবথেকে আগে প্রাধান্য দিয়ে ডিজিটালাইজেশনের কাজ সারতে বলা হয়েছে। ব্যাঙ্ক বা আধার সংক্রান্ত জটিলতায় যাদের টাকা আটকায়নি, আগামী ১০ জুলাইয়ের মধ্যে সেই অফলাইন আবেদনকারীদের দ্রুত সমস্যার সমাধান করতে বলা হয়েছে মহিলা, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরকে। নবান্নের এই মাস্টারস্ট্রোক ক্ষোভ প্রশমন করতে পারে কি না, এখন সেটাই দেখার।

No comments