Tamluk : তমলুকের এক প্রভাবশালী নেতার গ্রেফতারের খবরে ব্যাপক গুঞ্জন ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Tamluk : তমলুকের এক প্রভাবশালী নেতার গ্রেফতারের খবরে ব্যাপক গুঞ্জন !

নিউজবাংলা ডেস্ক : পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা গ্রেফতার হয়েছে বলে খবর। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত কোনও তথ্য আসছে না। সবে মাত্র খবরটি আপডেট এসেছে। ইতিমধ্যে একাধিক ফেসবুক পোষ্টে এই গ্রেফতার…

 

নিউজবাংলা ডেস্ক : পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা গ্রেফতার হয়েছে বলে খবর। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত কোনও তথ্য আসছে না। সবে মাত্র খবরটি আপডেট এসেছে। ইতিমধ্যে একাধিক ফেসবুক পোষ্টে এই গ্রেফতারির ঘটনা নিয়ে আলোড়ন শুরু হয়েছে।

বিজেপির একাধিক নেতা সহ তমলুকের বিভিন্ন মহিল থেকে এই ঘটনাকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে কটুক্তি ছুঁড়ে দিয়েছেন। যদিও পুলিশের তরফ থেকে এই গ্রেফতারির ঘটনা নিয়ে কোনও বক্তব্য জানা যায়নি।

তাম্রলিপ্ত পুরসভা থেকে সমবায় ব্যাঙ্ক সর্বত্রই অত্যন্ত প্রভাবশালী এই নেতা। যদিও গ্রেফতারি নিয়ে পুলিশের তরফে নিশ্চিত বক্তব্য না আসা পর্যন্ত আমরা এই প্রভাবশালী নেতার নাম ও অন্যান্য পরিচয় প্রকাশ্যে আনার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আরও আপডেট আসছে। বিস্তারিত জানতে আমাদের পাতায় নজর রাখুন।।...

এই ঘটনাকে কেন্দ্র করে তমলুকের একাধিক ফেসবুক পোষ্টের স্ক্রীণশট আপনাদের জন্য রইল।






No comments