Tamluk : ২৪ ঘন্টা নাটকীয় টানাপোড়েন, অবশেষে গ্রেফতার তমলুকের দাপুটে তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Tamluk : ২৪ ঘন্টা নাটকীয় টানাপোড়েন, অবশেষে গ্রেফতার তমলুকের দাপুটে তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া !

নিজস্বপ্রতিনিধি, তমলুক:দীর্ঘটানাপোড়েনআরম্যারাথনজিজ্ঞাসাবাদেরপরঅবশেষেপুলিশেরজালেধরাপড়লেনতমলুকেরপ্রভাবশালীতৃণমূলনেতাতথাপুরসভারপ্রাক্তনচেয়ারম্যানচঞ্চলখাঁড়া।শুক্রবারতাঁকেগ্রেফতারকরেতমলুকআদালতেপাঠানোহয়েছে।চঞ্চলেরএইগ্রেফতারিকেকেন্দ্রকর…

 


নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীর্ঘ টানাপোড়েন আর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তমলুকের প্রভাবশালী তৃণমূল নেতা তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়া। শুক্রবার তাঁকে গ্রেফতার করে তমলুক আদালতে পাঠানো হয়েছে। চঞ্চলের এই গ্রেফতারিকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে গোটা পূর্ব মেদিনীপুর জেলায়। একইসঙ্গে জেলার আরও বেশ কয়েকটি জায়গায় ধরপাকড় চলেছে বলে খবর।

 বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই চঞ্চল খাঁড়াকে আটক করে নিয়ে আসা হয় তমলুক থানায়। রাতভর চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। তবে তদন্তকারীদের প্রশ্নের মুখে দাপুটে এই নেতা কতটা সহযোগিতা করেছেন, তা নিয়ে ধন্দ রয়েছে। শেষ পর্যন্ত শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় পুলিশ। এদিন যখন কড়া পুলিশি পাহারায় তাঁকে আদালত চত্বরে নিয়ে আসা হয়, তখন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছেঁকে ধরলেও মুখে কুলুপ এঁটেছিলেন চঞ্চল। কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি।

তমলুক পুরসভার কাউন্সিলর হওয়ার পাশাপাশি তাম্রলিপ্ত সমবায় ব্যাঙ্কেও চঞ্চলের যথেষ্ট প্রতিপত্তি রয়েছে। জেলা তৃণমূলের সহ-সভাপতি পদে থাকা এই নেতার গ্রেফতারির খবর চাউর হতেই রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে বিজেপি শিবিরের নেতা-কর্মীরা সমাজমাধ্যমে রীতিমতো উল্লাসে মেতেছেন। গেরুয়া শিবিরের একাংশকে ফেসবুকে বিদ্রূপাত্মক পোস্ট করতেও দেখা গিয়েছে। 

যদিও এই গ্রেফতারির কারণ নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত খোলসা করে কিছু জানানো হয়নি। জেলা তৃণমূল নেতৃত্বের একাংশও বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তমলুক তথা পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে চঞ্চল খাঁড়ার গ্রেফতারি তৃণমূলের অন্দরে যথেষ্ট অস্বস্তি বাড়াল। এই ঘটনায় আরও কারা জড়িত, পুলিশ এখন সেই সূত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

#Tamluk #EastMidnapore #BreakingNews #NewzBangla #ChanchalKhara #TMC #PurbaMedinipur #WestBengalPolitics #Arrested #PoliticalNews #TamlukNews

No comments