Police Recruitment : বড় চমক লালবাজারে: এক ধাক্কায় ২০ হাজার পুলিশ নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর, রাত জাগবে মহিলাদের হেল্প ডেস্ক ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Police Recruitment : বড় চমক লালবাজারে: এক ধাক্কায় ২০ হাজার পুলিশ নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর, রাত জাগবে মহিলাদের হেল্প ডেস্ক !

নিউজবাংলা | কলকাতা : কলকাতা পুলিশে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর (এসআই) স্তরে শূন্যপদের সংখ্যা বিপুল। লালবাজারের এই তীব্র কর্মী সঙ্কট সামাল দিতে আগামী দুর্গাপুজোর আগেই কলকাতা পুলিশে ২০ হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে। শনিবার কলকাতা …



নিউজবাংলা | কলকাতা : কলকাতা পুলিশে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর (এসআই) স্তরে শূন্যপদের সংখ্যা বিপুল। লালবাজারের এই তীব্র কর্মী সঙ্কট সামাল দিতে আগামী দুর্গাপুজোর আগেই কলকাতা পুলিশে ২০ হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে। শনিবার কলকাতা পুলিশের শীর্ষমহল থেকে শুরু করে থানা স্তরের অফিসারদের সঙ্গে এক উচ্চপর্যায়ের ভিডিও কনফারেন্সে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে, বিধানসভা ভোটের কারণে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীকে যাতে এখনই ফেরত না পাঠিয়ে আগামী পুজো পর্যন্ত রেখে দেওয়া যায়, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী।

​শনিবার দুপুরে আয়োজিত এই ভার্চুয়াল বৈঠকে কলকাতা পুলিশের কমিশনার (সিপি) থেকে শুরু করে সমস্ত থানার ওসি-রা উপস্থিত ছিলেন। নতুন সরকার গঠন হওয়ার পর কলকাতা পুলিশের সমস্ত পদস্থ কর্তাদের সঙ্গে এটিই ছিল মুখ্যমন্ত্রীর প্রথম ভিডিও কনফারেন্স।

​আইনশৃঙ্খলায় কড়া মুখ্যমন্ত্রী, পুলিশকে অবাধ স্বাধীনতা

​সূত্রের খবর, এ দিনের বৈঠকে আসানসোলের পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব এবং আমডাঙা থানার একটি ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় তীব্র উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অসন্তোষ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ‘‘দুষ্কৃতীদের এত বড় হিম্মত হয় কী করে যে পুলিশের গায়ে হাত তোলে?’’ রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশকে সম্পূর্ণ অবাধ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি, আইন মেনে কড়া পদক্ষেপ করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কড়া ও স্পষ্ট বার্তায় কলকাতা পুলিশের নিচুতলার অফিসারদের মধ্যে খুশির হাওয়া দেখা গিয়েছে।

​মহিলাদের নিরাপত্তা ও পুলিশকর্মীদের বদলি নীতিতে বদল

​মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতার প্রতিটি থানায় দিনরাত ২৪ ঘণ্টা সচল ‘হেল্প ডেস্ক’ চালু করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি পুলিশকর্মীদের দীর্ঘদিনের মানবিক দাবিগুলি নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে নতুন সরকার। জানানো হয়েছে:

  • হোম পোস্টিং: কনস্টেবল পদে কোনো পুলিশকর্মীর ১৫ বছর চাকরি জীবন পূর্ণ হলে, তাঁকে যাতে নিজের জেলাতেই পোস্টিং দেওয়া যায়, তা বিবেচনা করছে সরকার।
  • মহিলা পুলিশকর্মীদের ছাড়: মহিলা পুলিশকর্মীদের ক্ষেত্রে তাঁদের বাড়ির ঠিক পাশের জেলাতেই পোস্টিংয়ের বিষয়টি খতিয়ে দেখার জন্য রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি)-কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

​পুলিশ মহলে বড় রদবদল, ভাঙল তৃণমূল প্রভাবিত বোর্ড

​এ দিন ডায়মন্ডহারবারে পুলিশ প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ‘তৃণমূল প্রভাবিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’টি এ দিনই ভেঙে দেওয়া হয়েছে। এই ওয়েলফেয়ার বোর্ডের বদলে আগামী দিনে পুলিশকর্মীদের কল্যাণে বিকল্প কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা আগামী ৯০ দিনের মধ্যে খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

​পাশাপাশি, কলকাতা পুলিশের গাড়ির বর্তমান অবস্থা মূল্যায়নেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এই মুহূর্তে পুলিশের সিংহভাগ গাড়িই স্ক্র্যাপ বা বাতিল হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, অথবা সেগুলির ইন্সুরেন্স ফেল হয়ে পড়ে আছে। এই গাড়ির সমস্যার দ্রুত সমাধানের জন্য ডিজি-কে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

#লালবাজার #শুভেন্দুঅধিকারী #পুলিশনিয়োগ #২০হাজারচাকরি #মহিলাহেল্পডেস্ক #ব্রেকিংনিউজ #বাংলাখবর#newzbangla #নিউজ_বাংলা #WestBengal #KolkataPolice #PoliceRecruitment #WomenSafety

No comments