নিউজবাংলা, হলদিয়া: ভোটের রেশ কাটার আগেই ফের চাঞ্চল্য হলদিয়ায়। এবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করার অভিযোগে গ্রেপ্তার হলেন হলদিয়ার প্রাক্তন বিধায়ক তাপসী মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা আমির আলি ওরফে আরমান ভোলা। …
নিউজবাংলা, হলদিয়া: ভোটের রেশ কাটার আগেই ফের চাঞ্চল্য হলদিয়ায়। এবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করার অভিযোগে গ্রেপ্তার হলেন হলদিয়ার প্রাক্তন বিধায়ক তাপসী মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা আমির আলি ওরফে আরমান ভোলা। এই ঘটনায় আরমানের এক সহযোগী অরুণাভ কুইতিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ
সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে কলকাতার রাজারহাট এলাকা থেকে আরমান ভোলাকে গ্রেপ্তার
করা হয়। তার পর তাকে জেরা করে হলদিয়া থেকে তার সহযোগী অরুণাভকে পাকড়াও করেন
তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, প্রথম দফার ভোটের দিন হলদিয়ায় এক ব্যক্তিকে
আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেটানো হয় এবং তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাই করা হয়।
ঘটনার পর থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ছিল এই দুই অভিযুক্ত।
বুধবার,
২৭শে মে ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন নাকচ
করে দেন এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এই
গ্রেপ্তারির পরেই স্বভাবতই রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে। সদ্য সমাপ্ত
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে হলদিয়া কেন্দ্র থেকে নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রদীপ
কুমার বিজলী এই ঘটনা প্রসঙ্গে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন।
সংবাদমাধ্যমের
মুখোমুখি হয়ে তিনি বলেন:
"ও তো একটা তোলাবাজ, তৃণমূলের আশ্রিত তোলাবাজ এবং ডাকাত। ভোটের ফল ঘোষণার দিনই ও পালিয়ে গিয়েছিল। আজ ও ধরা পড়ায় হলদিয়ার মানুষ শান্তি পেয়েছে।"—প্রদীপ বিজলী
তিনি
আরও যোগ করেন, "আমাদের সরকার পরিষ্কার বার্তা দিয়েছে, তৃণমূলের আশ্রয়ে থাকা
এই ধরণের সমস্ত ডাকাতদের গ্রেপ্তার করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গত ১৫
বছর ধরে এরা হলদিয়ায় ডাকাতি ও রাজত্ব চালিয়েছে। এই আরমানের আরও কিছু সাঙ্গোপাঙ্গো
হলদিয়ায় রয়েছে, তাদের ওপর নজর রাখার জন্য আমরা পুলিশকে বলেছি। মূল মাথা ধরা পড়েছে,
এবার চেলারাও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আমাদের সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নেবে।"
যদিও
বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও
আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments