WB Election 2026 : বেলা ১টা পর্যন্ত রেকর্ড ভোট পড়ল পূর্ব মেদিনীপুরে, বিপুল ভোটে কার লাভ-অংক কষছে তৃণমূল ও বিজেপি ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WB Election 2026 : বেলা ১টা পর্যন্ত রেকর্ড ভোট পড়ল পূর্ব মেদিনীপুরে, বিপুল ভোটে কার লাভ-অংক কষছে তৃণমূল ও বিজেপি !

নিউজবাংলা, তমলুক : বেলা ১টা। চড়া রোদ মাথায় নিয়েও বুথে বুথে লম্বা লাইন। যার ফল স্বরূপ বেলা ১টার মধ্যেই রেকর্ড ভোট পড়ল পূর্ব মেদিনীপুরে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী এদিন ১টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৬২.৫৭ শতাংশ।ভোএ ব…


নিউজবাংলা, তমলুক : বেলা ১টা। চড়া রোদ মাথায় নিয়েও বুথে বুথে লম্বা লাইন। যার ফল স্বরূপ বেলা ১টার মধ্যেই রেকর্ড ভোট পড়ল পূর্ব মেদিনীপুরে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী এদিন ১টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৬২.৫৭ শতাংশ।

ভোএ বিশেষজ্ঞদের অনুমান, যে গতিতে ভোট এগোচ্ছে তাতে শেষ পর্যন্ত এই জেলার ভোট দানের হার ৯৮ শতাংশ ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগেও এই জেলায় ভোট দানের হার রাজ্যের অন্যান্য জায়গায় তুলনায় কিছুটা বেশী। তবে এবার পরিস্থিতি কিছুটা অন্যরকম। নতুন ভোটারের অন্তর্ভুক্তি না হওয়া, এসআইআরে বহু ভোটারের নাম বাদ চলে যাওয়া, সব মিলিয়ে তৃণমূলের দাবী, বেশী ভোট পড়লে তা তৃণমূলেরই লাভ হবে।

অন্যদিকে বিজেপির মতে, এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বেশী। ভুয়ো ভোটার বাদ যাওয়ায় তৃণমূলের ভোট কমবে। আর বেশী ভোট পড়লে তা বিজেপির জন্যই লাভজনক হবে।

এক ঝলকে দেখে নিন পূর্ব মেদিনীপুরে বেলা ১টা পর্যন্ত বিধানসভা ভিত্তিক ভোট দানের হার :




No comments