নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: বসন্তের আমেজ কাটতে না কাটতেই উৎসবের মেজাজ শিল্পশহর হলদিয়ায়। শারদীয়ার আকালবোধনের রেশ বাঙালি হৃদয়ে বারোমাসই থেকে যায়, তবে এবার চৈত্রিক নবরাত্রির হাত ধরে সেই উন্মাদনা ফিরতে চলেছে পূর্ব মেদিনীপুরের ভবানীপুরে…
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: বসন্তের আমেজ কাটতে না কাটতেই উৎসবের মেজাজ শিল্পশহর হলদিয়ায়। শারদীয়ার আকালবোধনের রেশ বাঙালি হৃদয়ে বারোমাসই থেকে যায়, তবে এবার চৈত্রিক নবরাত্রির হাত ধরে সেই উন্মাদনা ফিরতে চলেছে পূর্ব মেদিনীপুরের ভবানীপুরে। আগামী ১৮ ই মার্চ থেকে শুরু হচ্ছে ‘রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর আয়োজনে ১০ দিন ব্যাপী এক বর্ণাঢ্য নবরাত্রি উৎসব।
এই আয়োজনের মূল আকর্ষণ হল দেবীর ৩০ ফুট উচ্চতার বিশালাকার প্রতিমা। আয়োজকদের দাবি, হলদিয়ার বুকে এত বড় ঠাকুর আগে কখনো দেখা যায়নি। কেবল মূর্তিতেই নয়, জৌলুসের ছোঁয়া থাকছে পুজোর আচার-অনুষ্ঠানেও। অষ্টমীর সকালে ১০০ কেজি গাওয়া ঘি সহযোগে অনুষ্ঠিত হবে এক মহাযজ্ঞ। নবমীর দিন থাকছে কয়েক হাজার মানুষের জন্য মহাভোগের আয়োজন।
রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক প্রণব কুমার সামন্ত বলেন, “বাঙালি প্রধানত শারদীয়া দুর্গাপুজোতেই মেতে ওঠে। কিন্তু নবরাত্রির আদি পরম্পরা ও বাংলার সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। সামাজিক দায়বদ্ধতা থেকেই গত ২০২৫ সালের অগস্ট মাসে এই ফাউন্ডেশনের পথচলা শুরু হয়েছিল। দুস্থ মানুষের চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি সংস্কৃতির প্রসারেও আমরা দায়বদ্ধ।”
উল্লেখ্য, আগামী ১৮ ই মার্চ বুধবার এই উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পল। এ ছাড়াও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ কার্যত চাঁদের হাটে পরিণত হবে।
কেমন চলছে প্রস্তুতি, আরও কি কি চমক অপেক্ষা করছে আপনাদের জন্য, দেখুন :
সংশ্লিষ্ট এলাকার সিপেট ময়দানে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। বাঁশের খাঁচা ও প্যান্ডেলের প্রস্তুতি জানান দিচ্ছে, কয়েকদিন পরেই ভবানীপুর মেতে উঠবে অকাল উৎসবে। ভক্তদের সমাগম সামলাতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গিয়েছে।
#HaldiaNavratri2026 #RajibWelfareFoundation #ChaitraNavratri #BengaliFestival #HaldiaUtsav #NavratriSpecial #MegaEvent #30FeetIdol #DeviDurga #HaldiaDiaries #WestBengalTourism #FestiveVibes #NewzBangla #PurbaMedinipur
No comments