WB Assembly Election : ফেসবুক-হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর দিলেই বিপদ! এআই-ডিপফেক রুখতে সাইবার-ঢাল কমিশনের, এক নজরে পূর্ব মেদিনীপুরের ভোট চিত্র ! । - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WB Assembly Election : ফেসবুক-হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর দিলেই বিপদ! এআই-ডিপফেক রুখতে সাইবার-ঢাল কমিশনের, এক নজরে পূর্ব মেদিনীপুরের ভোট চিত্র ! ।

নিজস্ব প্রতিবেদন, তমলুক: চড়ছে রাজনৈতিক পারদ। মঙ্গলবারই শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী পক্ষ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা। তার আগেই সোমবার বামফ্রন্ট তাদের তুরুপের তাস সাজিয়ে ফেলেছে। বঙ্গ রাজনীতির এই ‘হটকেক’ জেলা পূর্ব মেদ…


নিজস্ব প্রতিবেদন, তমলুক: চড়ছে রাজনৈতিক পারদ। মঙ্গলবারই শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী পক্ষ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা। তার আগেই সোমবার বামফ্রন্ট তাদের তুরুপের তাস সাজিয়ে ফেলেছে। বঙ্গ রাজনীতির এই ‘হটকেক’ জেলা পূর্ব মেদিনীপুরকে ঘিরেই এখন সব মহলের কৌতুহল তুঙ্গে। এই আবহে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট ও ভোটার তালিকার পরিসংখ্যান প্রকাশ করা হলো।

​জেলা নির্বাচন আধিকারিক ও জেলাশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) পূর্ব মেদিনীপুরের ২০৩ তমলুক থেকে ২১৮ এগরা পর্যন্ত সমস্ত আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলপ্রকাশ বা ভোট গণনা হবে ৪ মে (সোমবার)

  • বিজ্ঞপ্তি জারি: ৩০ মার্চ

  • মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৬ এপ্রিল

  • মনোনয়ন স্ক্রুটিনি: ৭ এপ্রিল

  • ভোটগ্রহণ: ২৩ এপ্রিল

  • ভোট গণনা: ৪ মে

​২০১১ সালের জনগণনা অনুযায়ী জেলার জনসংখ্যা ছিল ৫০ লক্ষ ৯৫ হাজার ৮৭৫ জন, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৫ লক্ষ ৯৪ হাজার ৪৭৫-এ। তবে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, জেলায় মোট ভোটারের সংখ্যা ৪০ লক্ষ ৮৫ হাজার ৩৮ জন

​জেলায় লিঙ্গানুপাত ৯৪০ এবং ভোটার তালিকায় পুরুষ আধিপত্য বজায় থাকলেও মহিলারাও খুব একটা পিছিয়ে নেই।

  • পুরুষ ভোটার: ২১,০৫,১৯২ জন

  • মহিলা ভোটার: ১৯,৭৯,৮০৭ জন

  • তৃতীয় লিঙ্গ: ৩৯ জন

  • পরিষেবা ভোটার (Service Voters): ৬,১১৯ জন

​এছাড়াও নতুন প্রজন্মের ভোটার অর্থাৎ ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৪৯ হাজার ৯৪৯ জন। বয়স্ক (৮৫+) ও বিশেষভাবে সক্ষম (PwD) ভোটারদের জন্য থাকছে বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিশেষ সুবিধা।

​জেলায় এবার মোট মূল পোলিং স্টেশনের সংখ্যা ৪,৪২০টি, যার মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে ৪,০৬৬টি এবং শহরাঞ্চলে ৩৫৪টি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে জেলাজুড়ে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি (MCC)।

নজরে খরচ ও প্রযুক্তির ব্যবহার:

নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে প্রার্থীদের খরচের ওপর কড়া নজরদারি রাখা হবে। ১ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন হলে ব্যাংকগুলিকে তথ্য দিতে বলা হয়েছে এবং ১০ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে আয়কর দপ্তর সরাসরি হস্তক্ষেপ করবে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও 'ডিপ ফেক' রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র অপব্যবহারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

​অভিযোগ জানানোর জন্য চালু করা হয়েছে ১৯৫০ হেল্পলাইন নম্বর। এছাড়া 'সি-ভিজিল' (c-Vigil) অ্যাপের মাধ্যমেও নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

#WestBengalElection2026 #PurbaMedinipur #AssemblyElection2026 #BengalPolls2026 #ElectionUpdate #BreakingNewsBengal #WestBengalPolitics #পূর্বমেদিনীপুর #বিধানসভাভোট২০২৬ #বাংলাভোট২০২৬

No comments