WB Assembly Election : শুরু হয়ে গেল কাউন্টডাউন ! ৪ মে জানা যাবে বাংলার রায়, কবে কোথায় ভোট দেখে নিন। - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WB Assembly Election : শুরু হয়ে গেল কাউন্টডাউন ! ৪ মে জানা যাবে বাংলার রায়, কবে কোথায় ভোট দেখে নিন।

নিউজবাংলা ডেস্ক :জল্পনারঅবসান।বহুপ্রতীক্ষিতনির্ঘণ্টঘোষণাকরলজাতীয়নির্বাচনকমিশন।রবিবারদিল্লিরবিজ্ঞানভবনথেকেসাংবাদিকবৈঠককরেপশ্চিমবঙ্গ-সহচাররাজ্যওএককেন্দ্রশাসিতঅঞ্চলেরবিধানসভানির্বাচনেরদিনক্ষণজানিয়েদিলেনমুখ্যনির্বাচনীআধিকারিকজ্ঞানেশক…

 

নিউজবাংলা ডেস্ক : জল্পনার অবসান। বহু প্রতীক্ষিত নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। রাজ্যে ভোট হবে মোট দুই দফায় আগামী মে জানা যাবে বাংলার তখত কার দখলে যাচ্ছে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলাতে যে লম্বা নির্ঘণ্ট হচ্ছে না, তা দিন স্পষ্ট করে দিয়েছে কমিশন। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট বার্তা দিয়েছেনভোটে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না। জ্ঞানেশ কুমারের কথায়, "নির্দোষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না, আবার কোনও অবৈধ নামও রাখা হবে না।" তিনি আরও জানান, পুলিশ ভোটকর্মীদের সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। যাঁদের বিরুদ্ধে অতীতে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, সেই পুলিশ আধিকারিকদের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে।

এবারের নির্বাচনে বিশেষ নজর থাকছে এসআইআর (SIR) প্রক্রিয়ার ওপর। জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিচারাধীন ব্যক্তিদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে এবং মামলা নিষ্পত্তির পর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। তবে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছেভোটের আগে রাজ্যে ঝুলে থাকা প্রায় ৬০ লক্ষ মামলার নিষ্পত্তি কি আদৌ সম্ভব? কমিশন এই বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেয়নি।

ছাব্বিশের লড়াই: একনজরে ভোটের ক্যালেন্ডার

​রাজ্যের ২৯৪টি আসনে ভোট হবে মোট দুই দফায়। নিচে রইল গুরুত্বপূর্ণ তারিখগুলি:

পর্যায়

ভোটগ্রহণের তারিখ

মনোনয়ন জমা

স্ক্রুটিনি

মনোনয়ন প্রত্যাহার

প্রথম দফা

২৩ এপ্রিল, ২০২৬

৬ এপ্রিল

৭ এপ্রিল

৯ এপ্রিল

দ্বিতীয় দফা

২৯ এপ্রিল, ২০২৬

৯ এপ্রিল

১০ এপ্রিল

১৩ এপ্রিল

ফলাফল ঘোষণা (ভোট গণনা): ৪ মে, ২০২৬

প্রথম দফা: কোথায় কোথায় ভোট? (২৩ এপ্রিল)

​প্রথম দফায় উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ এবং উপকূলীয় মেদিনীপুরের মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে।

জেলা

আসন সংখ্যা

উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্রসমূহ

কোচবিহার

মেখলিগঞ্জ, কোচবিহার উত্তর ও দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ।

আলিপুরদুয়ার

কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।

জলপাইগুড়ি

ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল।

দার্জিলিং ও কালিম্পং

কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি।

উত্তর দিনাজপুর

চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ।

দক্ষিণ দিনাজপুর

কুশমন্ডি, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।

মালদহ

১২

গাজোল, চাঁচল, রতুয়া, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর।

মুর্শিদাবাদ

২২

ফরাক্কা, জঙ্গিপুর, সাগরদিঘি, বহরমপুর, কান্দি, ডোমকল, জলঙ্গি।

পূর্ব মেদিনীপুর

১৬

তমলুক, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, কাঁথি উত্তর ও দক্ষিণ, এগরা।

পঃ মেদিনীপুর ও ঝাড়গ্রাম

১৯

ঝাড়গ্রাম, খড়গপুর সদর, মেদিনীপুর, ঘাটাল, বেলদা, কেশপুর।

পুরুলিয়া

বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, রঘুনাথপুর।

বাঁকুড়া

১২

শালতোড়া, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, সোনামুখী।

পশ্চিম বর্ধমান

পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম, আসানসোল উত্তর ও দক্ষিণ, কুলটি।

বীরভূম

১১

সিউড়ি, বোলপুর, নানুর, সাঁইথিয়া, রামপুরহাট, মুরারই।

  • দ্বিতীয় দফা - (২৯ এপ্রিল) : 
  • দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের গাঙ্গেয় অববাহিকা এবং কলকাতার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে।

জেলা

আসন সংখ্যা

উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্রসমূহ

কলকাতা

১১

ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, শ্যামপুকুর।

উত্তর ২৪ পরগনা

৩৩

বনগাঁ, হাবড়া, বারাকপুর, দমদম, রাজারহাট, বিধাননগর, বারাসত, বসিরহাট।

দক্ষিণ ২৪ পরগনা

৩১

ক্যানিং, ডায়মন্ড হারবার, ফলতা, বারুইপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব ও পশ্চিম।

নদিয়া

১৭

কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ, শান্তিপুর, নবদ্বীপ, রানাঘাট, কল্যাণী।

হাওড়া

১৬

বালি, হাওড়া উত্তর, শিবপুর, সাঁকরাইল, উলুবেড়িয়া, ডোমজুড়।

হুগলি

১৮

উত্তরপাড়া, শ্রীরামপুর, সিঙ্গুর, চুঁচুড়া, তারকেশ্বর, আরামবাগ।

পূর্ব বর্ধমান

১৬

বর্ধমান দক্ষিণ ও উত্তর, কালনা, কাটোয়া, মেমারি, আউশগ্রাম।

এক নজরে : 

#WestBengalElection2026 #WBElection2026 #BengalPolls #Election2026 #ElectionCommission #BreakingNews #WestBengalPolitics #NaboBorshoVote

No comments