Yuba Sathi : রবি’র সকাল থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও যুবসাথী’র ক্যাম্পে উপচে পড়ল ভীড়, রইল কিছু মুহূর্তের ছবি ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Yuba Sathi : রবি’র সকাল থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও যুবসাথী’র ক্যাম্পে উপচে পড়ল ভীড়, রইল কিছু মুহূর্তের ছবি !

নিউজবাংলা :পূর্বঘোষণাঅনুযায়ীরবিবারসকালথেকেইরাজ্যজুড়েশুরুহলো ‘যুবসাথী’ প্রকল্পেরআবেদনপত্র (Yuba Sathi)জমানেওয়ারকাজ।এদিনসকাল১০টাথেকেইরাজ্যেরবিভিন্নব্লকওপুরসভাএলাকায়ভিড়জমাতেশুরুকরেনকর্মহীনযুবক-যুবতীরা।সময়বাড়ারসঙ্গেসঙ্গেআবেদনকারীদেরভ…

 

ছবি - মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চ

নিউজবাংলা : পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হলোযুবসাথীপ্রকল্পের আবেদনপত্র (Yuba Sathi) জমা নেওয়ার কাজ। এদিন সকাল ১০টা থেকেই রাজ্যের বিভিন্ন ব্লক পুরসভা এলাকায় ভিড় জমাতে শুরু করেন কর্মহীন যুবক-যুবতীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীদের ভিড়ও যথারীতি নজর কাড়ছে

এদিন পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক পুরসভার পরিচালনায় শুরু হয়েছে স্বনির্ভর বাংলা শিবির মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। উদ্বোধন শেষে তিনি প্রকল্পের খুঁটিনাটি যোগ্যতার মাপকাঠি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

যুবসাথী প্রকল্পের আওতায় আসতে গেলে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:

  • বয়সসীমা: ১লা এপ্রিল ২০২৬ তারিখের হিসেবে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
  • অযোগ্যতা: সরকারি বা স্থায়ী চাকুরিজীবীরা এই আবেদন করতে পারবেন না।
  • আর্থিক সুবিধা সংক্রান্ত বিধিনিষেধ: যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এই বয়সের মধ্যে হলেও যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না।

বর্তমানে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে গ্রহণ করা হচ্ছে। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, আবেদনকারীদের নিম্নলিখিত নথিগুলি সঙ্গে আনতে হবে:

  1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট।
  2. আধার কার্ড কপি পাসপোর্ট সাইজ ফটো।
  3. সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট: জয়েন্ট অ্যাকাউন্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
  4. প্রয়োজনে এসসি (SC) বা এসটি (ST) সার্টিফিকেট।
  5. আবেদনপত্রটি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।

শিবিরগুলিতে ফর্ম জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা ভেরিফিকেশন বা যাচাই করা হচ্ছে এবং দ্রুত তা নির্ধারিত পোর্টালে আপলোড করে দেওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, আগামী ১লা এপ্রিল থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক দেড় হাজার টাকা করে অনুদান আসা শুরু হবে।

আরও পড়ুন : Yuba Sathi : যুবসাথী ক্যাম্পে যাবেন ? আপনার এলাকায় কোথায় ক্যাম্প-কিভাবে যাবেন, পূর্ব মেদিনীপুর সহ গোটা রাজ্যের সব ক্যাম্পের তালিকা এক ক্লিকে দেখে নিন !

‘স্বনির্ভর বাংলা শিবির’-এ কেবল মাত্র যুবসাথীই নয়, লক্ষ্মীর ভান্ডারের নতুন উপভোক্তা হতেও এই ক্যাম্পে আবেদন জমা করতে হবে। এক্ষেত্রে বিবাহিত মহিলারাই কেবলমাত্র আবেদনের সুযোগ পাবেন। ২৫ থেকে ৬০ বছর বয়সীরা এই পরিষেবার জন্য আবেদন করতে পারেন।

এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের সাত সকালের টুকরো কিছু মুহূর্ত :

মহিষাদল :-






রামনগর :


পটাশপুর-১ :


কন্টাই-৩ :

পটাশপুর -২ :







No comments