WBAssemblyElection 2026 : দোলের পরেই কি ভোটের দামামা? বঙ্গে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, নজরে স্পর্শকাতর জেলা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WBAssemblyElection 2026 : দোলের পরেই কি ভোটের দামামা? বঙ্গে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, নজরে স্পর্শকাতর জেলা !

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বসন্ত উৎসবের রং মুছতে না মুছতেই রাজ্যে শুরু হয়ে যেতে পারে ভোটের উৎসব। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চের প্রথম (WB Assembly Election 2026) সপ্তাহেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হ…

 


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বসন্ত উৎসবের রং মুছতে না মুছতেই রাজ্যে শুরু হয়ে যেতে পারে ভোটের উৎসব। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চের প্রথম (WB Assembly Election 2026) সপ্তাহেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সব কিছু ঠিক থাকলে মে মাসের ৭ তারিখের মধ্যেই রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কমিশন।

​সূত্রের খবর, মার্চের ১ ও ২ তারিখ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিলমোহর পড়বে নির্ঘণ্টে। তবে এটুকু স্পষ্ট যে, হোলিকা দহন বা নেড়া পোড়ার আগে কোনো ভাবেই ঘোষণা করা হচ্ছে না ভোটের দিনক্ষণ।

​রাজ্য প্রশাসন এক দফায় ভোট করাতে প্রস্তুত থাকলেও, জাতীয় নির্বাচন কমিশন নিরাপত্তার খাতিরে তিন দফায় ভোট করানোর পক্ষপাতী, এমনটাই টিভি৯ বাললার প্রতিবেদনে দাবী করা হয়েছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী:

  • উত্তরবঙ্গ: ৮টি জেলায় এক দফায় ভোট হতে পারে। 
  • দক্ষিণবঙ্গ: বাকি জেলাগুলোতে দুই দফায় ভোট হওয়ার সম্ভাবনা। 
  • বিশেষ নজর: মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগণার মতো জেলাগুলোকে ‘সেনসিটিভ’ বা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হতে পারে। 

​বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে মে মাসে। কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, ৭ মে-র মধ্যে অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ, এপ্রিল মাসের মধ্যেই ভোট গ্রহণ পর্ব মিটিয়ে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

​ভোটের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই জেলাস্তরে প্রশাসনিক রদবদল শুরু হয়েছে। কমিশনের নীতি অনুযায়ী, কোনো আধিকারিককে তাঁর নিজের জেলায় বা দীর্ঘদিন ধরে একই পদে থাকা জায়গায় রাখা হবে না। মঙ্গলবার এই সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন সদন।

#Election2026 #WestBengalPolls #DemocracyInAction #SafeVoting #VoterAwareness #newzbangla


No comments