নিউজবাংলা | কলকাতা : ভোটের বাদ্যি বাজার আগেই বড়সড় জনমোহিনী চমক রাজ্য বাজেটে। আর্থিক টানাপোড়েন এবং কেন্দ্রের বিরুদ্ধে 'বঞ্চনা'র অভিযোগের আবহেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য (Bengal Budg…
নিউজবাংলা | কলকাতা : ভোটের বাদ্যি বাজার আগেই বড়সড় জনমোহিনী চমক রাজ্য বাজেটে। আর্থিক টানাপোড়েন এবং কেন্দ্রের বিরুদ্ধে 'বঞ্চনা'র অভিযোগের আবহেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য (Bengal Budget) অতিরিক্ত মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে আশা কর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার— সমাজের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ডালি সাজানো হয়েছে এ দিনের বাজেটে।
বাংলার ঘরে ঘরে পৌঁছনো 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে বড়সড় অংকের টাকা বাড়াল রাজ্য। এতদিন সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা করে পেতেন, যা ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হলো। অন্যদিকে, তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের মাসিক বরাদ্দ ১২০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭০০ টাকা। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে রাজ্যের নারীশক্তিকে আরও বেশি করে কাছে টানতেই এই পদক্ষেপ। ফেব্রুয়ারী মাস থেকেই এই বৃদ্ধি কার্যকর হচ্ছে বলে খবর।
ডিএ বৃদ্ধি ও সরকারি কর্মীদের প্রাপ্তি
দীর্ঘদিন ধরে ডিএ-র দাবিতে সরব সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর। আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে সরকার। এর ফলে:
রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী এবং শিক্ষকরা বর্ধিত হারে ডিএ পাবেন।
পেনশন ভোগীরাও এই সুবিধার আওতায় আসছেন।
২০২৬ সালের ১লা এপ্রিল থেকে এই নতুন হার কার্যকর হবে।
আন্দোলনরত আশা কর্মীদের জয়
দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও মাতৃত্বকালীন ছুটির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আশা কর্মীরা। বাজেটে তাঁদের জন্য সুখবর মিলেছে।
আশা কর্মী, আইসিডিএস, প্যারাটিচার, শিক্ষাবন্ধু, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ১ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
আশা কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি।
মৃত্যুজনিত ক্ষতিপূরণ: আশা কর্মী, আইসিডিএস ও শিক্ষকদের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা এবং সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
No comments