Madhyamik Exam 2026 : ট্রাফিক জ্যাম না কি অন্য বিপদ? মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মুশকিল আসান জেলা পুলিশ, সেভ করেছেন তো এই হেল্পলাইন নম্বরটি? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Madhyamik Exam 2026 : ট্রাফিক জ্যাম না কি অন্য বিপদ? মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মুশকিল আসান জেলা পুলিশ, সেভ করেছেন তো এই হেল্পলাইন নম্বরটি?

নিউজবাংলা, তমলুক: সুরক্ষায় পুলিশ, হাতে গোলাপ— এক অন্য আবহে জেলাজুড়ে শুরু হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। সোমবার পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং যে কোনও জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে একগুচ্ছ পদক্ষ…

 


নিউজবাংলা, তমলুক: সুরক্ষায় পুলিশ, হাতে গোলাপ— এক অন্য আবহে জেলাজুড়ে শুরু হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। সোমবার পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং যে কোনও জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে একগুচ্ছ পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন।

​পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের যে কোনও সমস্যায় দ্রুত সাড়া দিতে বিশেষ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলেছে জেলা পুলিশ। নম্বরটি হল: ৯১৪৭৮৮৮৭০৪। জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, পরীক্ষা সংক্রান্ত কোনও অসুবিধা বা বিপদে একটি ফোন কল বা মেসেজ করলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, “এটি পরীক্ষার্থীদের জন্য একটি মাইলস্টোন। যারা সৎভাবে পরীক্ষায় বসছে, পুলিশ তাদের পাশে সব রকমভাবে তৎপর থাকবে।”

​যানজট এড়াতে ট্রাফিক ম্যানেজমেন্টে বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNNS) ১৬৩ ধারা জারি করা হয়েছে।

কি বলছেন পুলিশ সুপার : 

​জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ বছর পূর্ব মেদিনীপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় হাজার।

  • মোট পরীক্ষার্থী: ৬১,৪৫৭ জন
  • ছাত্র: ২৯,১১৩ জন
  • ছাত্রী: ৩২,৩৪৪ জন
  • পরীক্ষাকেন্দ্র: ১১৫টি (৬৬৪টি বিদ্যালয়ের পড়ুয়ারা পরীক্ষায় বসছে)

​যেকোনও প্রশাসনিক প্রয়োজনে শিক্ষা দপ্তরের তরফেও জেলাভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগের নম্বরগুলি হল:

  • পলাশ রায় (জেলা বিদ্যালয় পরিদর্শক): ৯৪৩৩৮৩৩৩৫৫
  • বাসুদেব মাহাতো (সাব-ইন্সপেক্টর): ৯৬৪৭৬৬৬৮১৭
  • উত্তম জানা (ডেটা এন্ট্রি অপারেটর): ৮০০১২৫৬০৩৬

​পরীক্ষার প্রথম দিনে মহিষাদলে ধরা পড়ল এক মানবিক ছবি। মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী গয়েশ্বরী গার্লস হাইস্কুল, গোপালপুর হাইস্কুল এবং তাজপুর হাইস্কুলে গিয়ে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিধায়কের পাশাপাশি মহিষাদল থানার পক্ষ থেকেও পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়ে উৎসাহিত করা হয়।

এক ঝলকে নিউজবাংলার বিশেষ প্রতিবেদন :


মাধ্যমিক পরীক্ষার আরও কিছু মুহুর্ত :



















No comments