T20 World Cup : শূন্য হাতে হার্দিক-অভিষেক, পাকিস্তানের স্পিন-ফাঁদেও ঈশানের ৭৭ রানের 'রয়াল বেঙ্গল' গর্জন ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

T20 World Cup : শূন্য হাতে হার্দিক-অভিষেক, পাকিস্তানের স্পিন-ফাঁদেও ঈশানের ৭৭ রানের 'রয়াল বেঙ্গল' গর্জন !

নিজস্ব সংবাদদাতা, কলম্বো: সীমান্তের উত্তেজনা কি তবে মাঠের ২২ গজেও থাবা বসাল? রবিবাসরীয় কলম্বোয় ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের শুরুতে অন্তত তেমনটাই আভাস পাওয়া গেল। টসের পর প্রথা মেনে দুই অধিনায়ক হাত মেলালেন না— যা দেখে ক্রিকেটপ্রেমীদ…

 


নিজস্ব সংবাদদাতা, কলম্বো: সীমান্তের উত্তেজনা কি তবে মাঠের ২২ গজেও থাবা বসাল? রবিবাসরীয় কলম্বোয় ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের শুরুতে অন্তত তেমনটাই আভাস পাওয়া গেল। টসের পর প্রথা মেনে দুই অধিনায়ক হাত মেলালেন না— যা দেখে ক্রিকেটপ্রেমীদের একাংশ বলছেন, মাঠের বাইরে চলা রাজনীতির আঁচ এড়াতে পারল না ক্রিকেটও। তবে মাঠের লড়াইয়ে আজ নজর কাড়লেন ঈশান কিশান। তাঁর ৪০ বলে ৭৭ রানের ‘ঝরঝরে’ ইনিংসে ভর করেই পাকিস্তানর সামনে ১৭৬ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত।

​বিকেলে কলম্বোর আকাশে মেঘের ঘনঘটা দেখে মনে হয়েছিল, মাঠের লড়াই বোধহয় ভেস্তেই যাবে। তবে প্রকৃতির চোখরাঙানি উপেক্ষা করে খেলা শুরু হলেও ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা মোটেও সুখকর ছিল না। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন পাকিস্তানি বোলাররা। খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তরুণ তুর্কি অভিষেক শর্মা। শুধু তিনি নন, ব্যর্থতার মিছিলে যোগ দিলেন হার্দিক পাণ্ড্যও। শূন্য রানে তাঁর আউট হওয়া ভারতীয় ডাগআউটে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দেয়।

​মাঝপথে তিলক বর্মা (২৫), অধিনায়ক সূর্যকুমার যাদব (৩২) এবং শিবম দুবে (২৭) ইনিংস গড়ার চেষ্টা করলেও কেউই বড় রান পাননি। বিশেষ করে পাক স্পিনারদের ঘূর্ণিতে রীতিমতো খাবি খেতে দেখা গেল ভারতীয় মিডল অর্ডারকে। ঠিক যখন মনে হচ্ছিল ভারত দেড়শ রানের গণ্ডিও পেরোতে পারবে না, তখনই গর্জে উঠল ঈশান কিশানের ব্যাট। ১০টি চার এবং ৩টি ছক্কায় সাজানো তাঁর ৭৭ রানের ইনিংসটি না থাকলে ভারতের স্কোরকার্ড আজ করুণ দেখাত। শেষলগ্নে রিঙ্কু সিং ৪ বলে ১১ রান করে দলের স্কোর ১৭৫-এ পৌঁছে দেন।

স্কোরবোর্ড একনজরে

ভারত ইনিংস (২০ ওভার)

ব্যাটসম্যান

আউট করার ধরন

রান

বল

অভিষেক শর্মা

ক: রিজওয়ান ব: শাহিন

ঈশান কিশান

ক: বাবর ব: রউফ

৭৭

৪০

১০

তিলক বর্মা

বোল্ড ব: আবরার

২৫

২১

সূর্যকুমার যাদব (অধি:)

ক: জামান ব: শাদাব

৩২

২৪

হার্দিক পাণ্ড্য

এলবিডব্লিউ ব: শাদাব

শিবম দুবে

বোল্ড ব: নাসিম

২৭

২০

রিঙ্কু সিং

অপরাজিত

১১

অতিরিক্ত

(লেগ বাই ৪, ওয়াইড ৪)

মোট

(২০ ওভারে, ৬ উইকেট)

১৭৫


পাকিস্তান বোলিং

বোলার

ওভার

মেডেন

রান

উইকেট

শাহিন আফ্রিদি

৩৪

নাসিম শাহ

২৮

হ্যারিস রউফ

৪২

শাদাব খান

২৯

আবরার আহমেদ

৩৮


No comments