নিজস্ব প্রতিবেদন | মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভারত-পাক মহারণ মানেই তো কেবল ব্যাটে-বলের লড়াই নয়, তার চেয়েও বেশি কিছু। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ফের সেই চেনা ছবি ধরা পড়ল নিউ …
নিজস্ব প্রতিবেদন | মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভারত-পাক মহারণ মানেই তো কেবল ব্যাটে-বলের লড়াই নয়, তার চেয়েও বেশি কিছু। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ফের সেই চেনা ছবি ধরা পড়ল নিউ ইয়র্কের ২২ গজে। টসের পর পাক অধিনায়ক সলমন আঘার বাড়িয়ে দেওয়া সৌজন্যের হাত ধরলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
গত এশিয়া কাপের তিন ম্যাচেও এই একই দৃশ্য দেখা গিয়েছিল। এবার বিশ্বকাপের মঞ্চেও বজায় থাকল সেই ‘দূরত্ব’। অথচ ম্যাচের আগের দিন সূর্যর কথায় মিলেছিল বরফ গলার ইঙ্গিত। পাক অধিনায়ক সলমনও জানিয়েছিলেন, ব্যক্তিগত সংঘাতের চেয়ে ক্রিকেটের মেজাজই বড়। কিন্তু রবিবার টসের আসরে সব সৌজন্য যেন মুহূর্তে মিলিয়ে গেল।
এদিনও টসের ভাগ্য সহায় হল না ভারতের। এই নিয়ে টানা তিন ম্যাচে টসে হারলেন সূর্যকুমার। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাক অধিনায়ক সলমন আঘা।
দলে বড়সড় পরিবর্তনের পথে হাঁটল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। প্রত্যাশা মতোই একাদশে ফিরলেন তরুণ তুর্কি অভিষেক শর্মা। পাশাপাশি বোলিং আক্রমণে ধার বাড়াতে পেসার অর্শদীপ সিংয়ের পরিবর্তে নিয়ে আসা হল চায়নাম্যান কুলদীপ যাদবকে।
তবে বড় ম্যাচে ভারতের শুরুটা সুখকর হল না। প্রথম ওভারেই জোরালো ধাক্কা দিলেন খোদ পাক অধিনায়ক সলমন। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক শর্মা। চলতি বিশ্বকাপে এই নিয়ে টানা দুই ম্যাচে শূন্য হাতে ফিরলেন এই ভারতীয় ওপেনার।
দ্রুত উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখন ক্রিজে এলেন তিলক বর্মা। এখন দেখার, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই ধ্বংসস্তূপ থেকে সূর্য-তিলকরা দলকে কতটা লড়াইযোগ্য স্কোরে পৌঁছে দিতে পারেন।
#INDvsPAK #T20WorldCup #CricketKhela #SuryaKumarYadav #SalmanAgha #KolkataCricketFans #BleedBlue #IndiaVsPakistan #CricketWar #AbhishekSharma #KuldeepYadav

No comments