Haldia : শিল্প ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে পূর্ব মেদিনীপুরে নয়া নজির গড়ল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (HPL)-এর সহযোগী সংস্থা ‘অ্যাডপার্মা’। বুধবার মহিষাদল ও তৎসংলগ্ন এলাকায় একগুচ্ছ জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করল তারা। বার…
Haldia : শিল্প ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে পূর্ব মেদিনীপুরে নয়া নজির গড়ল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (HPL)-এর সহযোগী সংস্থা ‘অ্যাডপার্মা’। বুধবার মহিষাদল ও তৎসংলগ্ন এলাকায় একগুচ্ছ জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করল তারা। বারোটি স্কুলে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভর করতে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র— সংস্থার এই বহুমুখী উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
এ দিন মহিষাদলের লক্ষ্যার মা সারদা শিক্ষা নিকেতনে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং অত্যাধুনিক জল পরিশোধক যন্ত্রের উদ্বোধন করা হয়। পরিবেশবান্ধব শক্তির প্রসার ও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এই স্কুলটিই নয়, এলাকার আরও ১১টি স্কুলে জল পরিশোধক ও শীতলীকরণ যন্ত্র পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে কয়েক হাজার পড়ুয়া সরাসরি উপকৃত হবে।
কেবল শিক্ষা বা স্বাস্থ্য নয়, নারী ক্ষমতায়নের লক্ষ্যেও বড় পদক্ষেপ নিয়েছে ‘অ্যাডপার্মা’। নবকুসুম সঙ্ঘে মহিলাদের জন্য একটি নতুন বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এখানে মহিলাদের আগরবাতি তৈরি, কাগজের কাপ ও থালা নির্মাণ প্রভৃতি কুটির শিল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। উৎপাদিত পণ্য বাজারে পৌঁছে দেওয়ার জন্য ওই কেন্দ্রের হাতে একটি ‘ই-টোটো’ও তুলে দেয় সংস্থা। লক্ষ্য একটাই— গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা।
এ দিন মহিষাদল প্রতিবন্ধী মনোবিকাশ কেন্দ্রের আবাসিক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁদের যাতায়াত ও দৈনন্দিন কাজে সহায়তার জন্য দু’টি ব্যাটারিচালিত টোটো প্রদান করা হয়। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তাঁরা যাতে সমাজের মূল স্রোতে ফিরতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।
সংস্থার এক আধিকারিক জানান, "আমরা কেবল শিল্পায়নে বিশ্বাসী নই, সমাজের সর্বস্তরের মানুষের টেকসই উন্নয়নেও দায়বদ্ধ। শিক্ষা, স্বনির্ভরতা এবং পরিবেশ রক্ষা— এই তিন স্তম্ভকে সামনে রেখেই আমাদের এই কর্মকাণ্ড।"
পূর্ব মেদিনীপুরের আর্থ-সামাজিক পরিকাঠামো উন্নয়নে হলদিয়া পেট্রোকেম-এর এই উদ্যোগ শিল্পমহলেও ইতিবাচক বার্তা দিচ্ছে।
এক ঝলকে দেখে নিন আরও কিছু মুহুর্তের ছবি :



No comments