Ajit Power : অভিশপ্ত বারামতী: সাত সকালে বিমান বিপর্যয়ে চিরঘুমে অজিত পওয়ার, শোকে স্তব্ধ মহারাষ্ট্র ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Ajit Power : অভিশপ্ত বারামতী: সাত সকালে বিমান বিপর্যয়ে চিরঘুমে অজিত পওয়ার, শোকে স্তব্ধ মহারাষ্ট্র !

নিউজবাংলা, মুম্বই: সাতসকালের বারামতী আকাশ থেকে নেমে এল এক কালান্তক বিপর্যয়। বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু (Ajit Power) হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পওয়ারের। বুধবার সকাল পৌনে ৯টা নাগ…


নিউজবাংলা, মুম্বই: সাতসকালের বারামতী আকাশ থেকে নেমে এল এক কালান্তক বিপর্যয়। বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু (Ajit Power) হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পওয়ারের। বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ পুণের বারামতী বিমানবন্দরে নামার মুখেই রানওয়েতে আছড়ে পড়ে উপমুখ্যমন্ত্রীর চার্টার্ড বিমানটি। 

মুহূর্তের মধ্যে সেটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। বিমানে থাকা অজিত পওয়ার সহ মোট ৬ জন যাত্রীরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট আধিকারিক ও ডিজিসিএ সূত্রের খবর। পওয়ারের ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজরও এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, বুধবার সকালে মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ৬৬ বছর বয়সি এই দাপুটে নেতা। আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচার ও একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই নেমে এল বিপর্যয়। 

বারামতী বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে জানিয়েছেন, রানওয়ে স্পর্শ করার ঠিক আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের একধারে ছিটকে পড়ে এবং কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রচণ্ড শব্দে ফেটে গিয়ে আগুনের গোলা হয়ে যায়। পাহাড়ে ঘেরা ওই দুর্গম এলাকায় ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকল ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছলেও তীব্র আগুনের গ্রাস থেকে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

ডিজিসিএ-র প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি কিংবা অবতরণের সময় কোনো গোলযোগের জেরে এই মারণ দুর্ঘটনা। তবে পাহাড় ও জঙ্গল ঘেরা এলাকায় প্রতিকূল পরিবেশও এই বিপর্যয়ের অনুঘটক হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা।

মারাঠা রাজনীতির অন্যতম প্রধান মুখ অজিত পওয়ারের প্রয়াণে শোকস্তব্ধ সারা ভারত। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ফোন করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মতপার্থক্য ভুলে শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্রের অকালপ্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন সব দলের শীর্ষ নেতারা। বারামতীর ঘরের ছেলের এমন মর্মান্তিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না তাঁর অনুগামীরা।

#AjitPawar #RestInPeace #MaharashtraMourns #OmShanti #NCP #AjitDada #MaharashtraPolitics #NewzBangla

No comments